1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী জার্মানি রূপসায় বিএনপি’র প্রস্তুতি সভায় এমপি আজিজুল বারী হেলাল জেমি ওভারটনের পাঁচ উইকেটে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করা বাসে আগুন বাংলাদেশ থেকে ভারতে পোশাকের অর্ডার সরাচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো আবারও পাকিস্তানের কাছে হেরে আশাভঙ্গ বাংলাদেশের চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি ‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইবো’, ফোনালাপে তাহেরপুত্র বিপ্লব ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বিমানবন্দরে ঘাস কাটার আড়ালে চুরির চেষ্টা, বাধা দেওয়ায় আনসারকে কুপিয়ে জখম

সিলেটে গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলেসহ ৪ জন কক্সবাজার কারাগারে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

টেকনাফে সহিংসতা ও নাশকতার দুটি মামলায় তাদের কারাগারে পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলেসহ সিলেটে গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার টেকনাফে সহিংসতা ও নাশকতার দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) অহিদুর রহমান।

কারাগারে যাওয়ারা হলেন- আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, বদির দুই ভাই আব্দুর শুক্কুর ও আব্দুল আমিন এবং টেকনাফ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ কাউন্সিলর।

বৃহস্পতিবার সকালে কঠোর পুলিশি পাহারায় সড়কপথে তাদের কক্সবাজার আদালতে নেওয়া হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, সিলেটে গ্রেপ্তারের পর আসামিদের কক্সবাজারে আনতে জেলা পুলিশের একটি দল সেখানে যায়। বুধবার আসামিদের বুঝে নিয়ে রাতেই কক্সবাজারের উদ্দেশে রওনা দেন তারা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা কক্সবাজারে পৌঁছান।

তিনি বলেন, “তাদের বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকতে পারে। সেসব মামলার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে তাদের রিমান্ডও চাওয়া হবে।”

তবে কোনো দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ওই মামলাগুলোর এজাহারে চারজনের নাম রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ থানার ওসি মো. সাইফুল ইসলাম শুধু দুটি মামলায় তাদের কারাগারে পাঠানোর কথা বলেন। মামলার বিস্তারিত জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে এ বিষয়ে আর কোনো বক্তব্য দেননি।

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালিয়ে শাওন আরমানসহ চারজনকে গ্রেপ্তার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ।

হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: যুগসন্ধিক্ষণে আলবেনিয়ার তরুণরা

রোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা হোক বাস্তবতাভিত্তিক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ