1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার মাদারীপুরে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, হাতবোমা ও ককটেল বিস্ফোরণ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী জার্মানি রূপসায় বিএনপি’র প্রস্তুতি সভায় এমপি আজিজুল বারী হেলাল জেমি ওভারটনের পাঁচ উইকেটে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করা বাসে আগুন বাংলাদেশ থেকে ভারতে পোশাকের অর্ডার সরাচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো আবারও পাকিস্তানের কাছে হেরে আশাভঙ্গ বাংলাদেশের চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি ‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইবো’, ফোনালাপে তাহেরপুত্র বিপ্লব

ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করা বাসে আগুন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

রাজিব মাহমুদ, সাভার উপজেলা প্রতিনিধি প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ রাত ১০:০৯:৫০

ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করা বাসে আগুন

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

২৭ নভেম্বর শুক্রবার দুপুর দেড়টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, মহাসড়কের জোরপুল এলাকায় সাভারগামী লেনে একটি লাব্বাইক পরিবহনের বাস পার্কিং করা অবস্থায় পথচারীরা আগুন দেখতে পায়।

পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ২০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সাভার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, পার্কিং করা একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

লিঙ্ক: https://www.channels.com.bd/news/district-news/5273-20261127

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ