1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ প্রশ্নে যা বললেন হুমায়ুন কবির পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত খুলনা-ঢাকা রুটে জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেস বন্ধ : চালু … বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আলিফ হত্যা : দুই বছরেও বিচার শেষ হয়নি, মানববন্ধনে আইনজীবীদের ক্ষোভ কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকে ককটেল নিক্ষেপ সিলেটে গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলেসহ ৪ জন কক্সবাজার কারাগারে বাংলাদেশ নিয়ে হঠাৎ সুর বদল বিজেপির, নেতাদের সংযত থাকার নির্দেশ লাহোর চেম্বার অব কমার্সের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় বৈঠক অতিরিক্ত লেনদেনের কারণে গোপালগঞ্জে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ: বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ প্রশ্নে যা বললেন হুমায়ুন কবির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ঘোষণায় বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংকালে তাকে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে। যেসব বিষয় বাংলাদেশ অযৌক্তিক মনে করে, সেগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে। আগামী ২৫ জানুয়ারি এ বিষয়ে একটি গণশুনানি অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশের পক্ষে যুক্তি তুলে ধরার সুযোগ রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, উদাহরণ হিসেবে তুলার বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে। যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে বাংলাদেশে পণ্য উৎপাদন এবং সেসব পণ্য আবার যুক্তরাষ্ট্রে রপ্তানির বিষয়টি বিবেচনায় নিয়ে শুল্ক ছাড়ের বিষয়ে আলোচনা করা সম্ভব।

তিনি আরও বলেন, বিভিন্ন বিষয়ে বাংলাদেশের আপত্তি ও সংরক্ষণ রয়েছে। সেগুলো যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্টভাবে তুলে ধরে আলোচনা ও দর-কষাকষি করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশসহ ১৪টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, বাংলাদেশ ছাড়াও চীন, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনামের পণ্যের ওপর নতুন এই শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

এর মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্কের মুখে পড়েছে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি চীন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে ভিয়েতনামের ওপর। বাংলাদেশ-ভারতসহ বাকিদের ক্ষেত্রে প্রস্তাবিত বাড়তি শুল্কের হার ২০ শতাংশ অথবা ২৫ শতাংশ। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপ করা শুল্কের সঙ্গে নতুন এই শুল্ক যুক্ত হবে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, দেশগুলোর বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগ তদন্তের ভিত্তিতে নতুন এই শুল্ক নির্ধারণ করেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)। আলোচিত তদন্তে যে বিষয়টি খতিয়ে দেখা হয়, তা হলো সংশ্লিষ্ট দেশগুলোর নীতি, পদক্ষেপ বা উৎপাদনকাঠামো যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য অযৌক্তিক বা বৈষম্যমূলক কি না এবং সে কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না।

বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক, সিমেন্ট এবং চামড়া শিল্প খাত নিয়ে তদন্ত করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার শুনানিও হয়েছে।

বর্তমানে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে গড়ে ১৫ শতাংশ শুল্ক আরোপ হয়। গত জুলাই মাসে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগ এনে বাংলাদেশি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে এখন মোট শুল্ক ২৫ শতাংশ। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত নতুন শুল্ক কার্যকর হলে তা এই ২৫ শতাংশ শুল্কের সঙ্গে যুক্ত হবে। ফলে, মার্কিন বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশে মোট শুল্কের পরিমাণ ৪০ শতাংশ ছাড়িয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ