1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

‘এই একজন?’ শ্রেণিকক্ষে শিক্ষিকাকে প্রশ্ন শিক্ষামন্ত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক বলেন, বিড়ালদহ কলেজের দুটি শ্রেণিকক্ষে একজন করে শিক্ষার্থী পাওয়া যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি কলেজ পরিদর্শনে গিয়ে দুটি শ্রেণিকক্ষে মাত্র একজন করে শিক্ষার্থী দেখতে পান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিড়ালদহ কলেজে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মোহা. সাদিকুল ইসলাম।

সকালে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে নেমে সড়কপথে নাটোরে যাচ্ছিলেন শিক্ষামন্ত্রী। পথে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে অবস্থিত কলেজটি হঠাৎ পরিদর্শনে যান তিনি।

কলেজে গিয়ে শ্রেণিকক্ষে ঢোকার আগে শিক্ষার্থীদের খোঁজ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘কই, কোথায়? স্টুডেন্ট কোথায়?’ এ সময় শিক্ষিকা শ্রেণিকক্ষে থাকা এক ছাত্রীকে দেখিয়ে বলেন, ‘স্যার, আমার ছাত্রী এইটা।’

তখন মন্ত্রী প্রশ্ন করেন, ‘এই একজন?’ শিক্ষিকা বলেন, ‘হ্যাঁ স্যার।’

মন্ত্রী জানতে চান, এটি কোন শ্রেণির ক্লাস। শিক্ষিকা জানান, পলিটিক্যাল সায়েন্সের ক্লাস চলছে। ওই শ্রেণিতে ১৯ শিক্ষার্থী থাকার কথা থাকলেও উপস্থিত ছিল মাত্র একজন।

এরপর পাশের আরেকটি শ্রেণিকক্ষে গিয়েও একই চিত্র দেখতে পান শিক্ষামন্ত্রী। সেখানে এক ছাত্রী উপস্থিত ছিল। শিক্ষার্থীর সংখ্যা জানতে চাইলে শিক্ষিকা বলেন, ওই শ্রেণিতে ১৫ ছাত্রী রয়েছে। তবে ছাত্রীরা ক্লাসে আসে না।

এ কথা শুনে শিক্ষামন্ত্রী বলেন, ‘একজন আসছে! এই সচিব সাহেবকে ডাকো।’

পরে কলেজের এক শিক্ষকের কাছে শিক্ষার্থীরা কেন ক্লাসে আসে না, তা জানতে চান মন্ত্রী। ওই শিক্ষক বলেন, অনেক শিক্ষার্থী ক্লাসে আসে না। তাদের খুঁজে এনে ক্লাসে বসাতে হয়। অনেক শিক্ষার্থী কলেজে এলেও শ্রেণিকক্ষে না গিয়ে বাইরে ঘোরাঘুরি করে।

শিক্ষক জানান, কলেজে সকাল সাড়ে ১১টায় ক্লাস শুরু হয়। তবে মন্ত্রী বলেন, তিনি বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের উপস্থিতি দেখতে পাননি।

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের এমন কম উপস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীরা যাতে নিয়মিত ক্লাসে আসে, তা নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের বিষয়টি নজরে রাখার নির্দেশ দেন।

বৃহস্পতিবার বেলা ১১টা ৩৮ মিনিটে কলেজে প্রবেশ করেন শিক্ষামন্ত্রী। সেখানে প্রায় ১৮ থেকে ২০ মিনিট ছিলেন তিনি। এ সময় বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন।

কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, কলেজে সকাল সাড়ে ১১টায় ক্লাস শুরু হয়। শিক্ষামন্ত্রী ১১টা ৩৮ মিনিটে কলেজে আসেন। হঠাৎ মন্ত্রীর গাড়ি কলেজে ঢুকতে দেখে তিনি অবাক হন। মন্ত্রী সরাসরি শ্রেণিকক্ষগুলোতে যান। তার পরিদর্শনের সময় দুটি শ্রেণিকক্ষে মাত্র একজন করে শিক্ষার্থী ছিল।

মন্ত্রীর পরিদর্শনের দুটি ভিডিও তার ফেইসবুক পেইজে প্রকাশ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মোহা. সাদিকুল ইসলাম বলেন, নাটোরের এনএস কলেজে শিক্ষামন্ত্রীর মূল অনুষ্ঠান ছিল। রাজশাহী থেকে সড়কপথে যাওয়ার সময় তিনি বিড়ালদহ কলেজে হঠাৎ পরিদর্শনে যান। সেখানে শ্রেণিকক্ষে একজন করে শিক্ষার্থী পাওয়া যায়।

তিনি বলেন, অনেক কলেজেই এখন শিক্ষার্থীর সংকট রয়েছে। যেসব বিষয়ে শিক্ষার্থী নেই, সেসব বিষয় বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিভাগীয় সমন্বয় কমিটির আলোচনার পর বিভাগীয় কমিশনারের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। শিক্ষামন্ত্রীকেও বিষয়টি জানানো হয়েছে।

পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মঈনুদ্দীন আল মাহমুদ।

হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: যুগসন্ধিক্ষণে আলবেনিয়ার তরুণরা

রোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা হোক বাস্তবতাভিত্তিক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ