1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনায় বিদ্যালয়ে অভিভাবকদের জন্য ‘ছায়া-পরশ’ উদ্বোধন রাজশাহীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা-আগুন নড়াইলে ২ বিএনপি নেতা হত্যার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজন গ্রেপ্তার জনসমক্ষে বেশি থাকা অস্বস্তিতে ফেলে নিত্যা মেননকে! যে কারণে মিস ইউনিভার্স থেকে বাদ পড়লেন মাহি ৭ জেলায় নতুন এসপিসহ পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি ১৩ ডিসেম্বর শুরু হচ্ছে দেশজুড়ে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে আমানত বাড়লেও বের হচ্ছে না ঋণ, কারণ কী দেশের ৭ জেলায় নতুন পুলিশ সুপার পলাতক ফ্যাসিস্ট শক্তি আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জনসমক্ষে বেশি থাকা অস্বস্তিতে ফেলে নিত্যা মেননকে!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

জনসমক্ষে বেশি থাকা অস্বস্তিতে ফেলে নিত্যা মেননকে!

দক্ষিণী সিনেমার অত্যন্ত মেধাবী ও জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী নিত্যা মেনন। ‘ওকে কানমানি’ কিংবা ‘তিরুচিত্রাম্বালাম’-এর মতো সিনেমাতে যার প্রাণবন্ত অভিনয় কোটি দর্শককে মুগ্ধ করে, পর্দার বাইরে সেই মানুষটিই কিনা ক্যামেরা আর মানুষের অতিরিক্ত নজরদারিতে ভীষণ অস্বস্তি বোধ করেন।

সম্প্রতি এক পডকাস্টে নিজের স্বভাব ও ক্যারিয়ার নিয়ে এমনই অকপট স্বীকারোক্তি দিয়েছেন এই অভিনেত্রী।

গোপীনাথের পডকাস্টে আলাপচারিতার সময় নিত্যা জানান, তারকাখ্যাতির এই ঝলমলে জগৎ এবং সারাক্ষণ মানুষের নজরে থাকার বিষয়টি তার স্বভাবের সঙ্গে ঠিক যায় না।

অভিনেত্রীর ভাষায়, ‘আমি যদি অন্য কোনো পেশা বেছে নিতাম, ধরুন যোগব্যায়ামের শিক্ষক হতাম তবে জীবনটা অনেক বেশি আরামদায়ক হতো। কিন্তু জীবনের আসল উদ্দেশ্য তো নিজেকে চ্যালেঞ্জের মুখে ফেলা। জনসমক্ষে থাকা বা অতিরিক্ত মানুষের নজরে থাকা আমাকে অস্বস্তিতে ফেলে, আর এই অস্বস্তিকে জয় করাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

নিজের এই লাজুক স্বভাবের পেছনের গল্প শুনিয়ে নিত্যা বলেছেন, ‘আমি যখন একদম ছোট ছিলাম, তখন কেউ আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলে আমি তাকে ওখান থেকে চলে যেতে বলতাম। ছোটবেলার সেই লাজুক স্বভাব আজও রয়ে গেছে।’

নিত্যার মতে, এই অস্বস্তি আসলে মানুষের নিজের ভেতরের আত্মমর্যাদা ও আত্ম-বিচারের অনুভূতি থেকে তৈরি হয়, যা কাটিয়ে ওঠা জরুরি।

১৯৯৮ সালে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা নিত্যা মালায়ালাম, তামিল, তেলেগু ও হিন্দি সিনেমায় সমানতালে দাপট দেখিয়ে চলেছেন।

আগামী ১১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন হিন্দি থ্রিলার সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস গ্রে’। বিবেক ওবেরয় ও আশিস বিদ্যার্থীর সঙ্গে এই সিনেমাতে পরকীয়া, প্রতারণা এবং স্বামী-স্ত্রীর বেঁচে থাকার এক রুদ্ধশ্বাস লড়াইয়ের গল্পে দেখা যাবে নিত্যা মেননকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ