1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
একদিনের সফরে সিলেটে রাষ্ট্রপতি বিশ্ব গণতন্ত্র দিবস: ক্ষমতা ছাড়তে না চাওয়ার রাজনীতি লোডশেডিংয়ে বদলে যায় জীবন, বিদ্যুৎ সংকট নিয়ে আলোচিত যেসব সিনেমা হালাল পণ্যের রপ্তানি বাড়াতে হালাল ডেভেলপমেন্ট অথরিটি গঠনের প্রস্তাব পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী | জাতীয় সংবাদ ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণে হাসিনা-কাদেরসহ সব আসামিকে ফেরত চায় বাংলাদেশ: ডা. জাহেদ ইরানের বিরুদ্ধে ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রে এখন গোলাবারুদের ঘাটতি পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের ব্রাজিলের আমাজন বনাঞ্চল রক্ষার আন্দোলনের নেতা রাওনি ক্যানসারে আক্রান্ত জে-ক্রিয়েশনের ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

রাষ্ট্রপতির মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৩
  • ২১১ Time View

রাষ্ট্রপতির মো. জিল্লুর রহমানের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, বৃহস্পতিবার থেকে তিন দিন এই শোক পালন করা হবে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে বুধবার বিকালে মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

জিল্লুর রহমান ১৯২৯ সালের ৯ মার্চ কিশোরগঞ্জের ভৈরবে জন্ম গ্রহণ করেন। ছাত্র জীবন থেকেই রাজনীতিতে সক্রিয় এই নেতা একাত্তরের মুক্তিযুদ্ধেও যোগ দেন।

কিশোরগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্যসহ বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এই নেতা।

কিশোরগঞ্জের কুলিয়ারচর-ভৈরব আসন থেকে পাঁচ দফা সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৭০ সালেও পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) নির্বাচিত হয়েছিলেন।

২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেন জিল্লুর রহমান। অসুস্থতার কারণে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ