1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করতে পারে ট্রাম্প প্রশাসন: রয়টার্স বর্ষাবাস শেষে পিণ্ডচরণে মুখর বান্দরবানের পাহাড় খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা সাত জেলায় ১০৮ প্লাটুন বিজিবি, গোপালগঞ্জেই অর্ধেকের বেশি আওয়ামী আমলের মানবতাবিরোধী অপরাধ নিয়ে জেলায় জেলায় গণশুনানি বাড়ল ডলার-ইউরো-পাউন্ড-ক্রোনার দর গুমের শিকার ২০০ জনের সন্ধান এখনো মেলেনি, সম্মিলিত তদন্ত চলছে ১০ বছরেও শেষ হয়নি রিজার্ভ চুরির তদন্ত, প্রতিবেদন জমার সময় পেছাল ১০০ বার ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ৪ হাজার ১৯১ মামলা বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প

ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ৪ হাজার ১৯১ মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আজ (বুধবার, ২৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে। এর মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, ৯টি কাভার্ড ভ্যান, ২৭টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ মোট ১৫৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ৪টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান, ১৮টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ১৯৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস ও ২৪৫টি মোটরসাইকেলসহ মোট ৪১৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৭টি বাস, ৪৩টি ট্রাক, ৫৫টি কাভার্ড ভ্যান, ১১৫টি সিএনজি ও ১৮৫টি মোটরসাইকেলসহ মোট ৫৮২টি মামলা হয়েছে।

অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪টি বাস, ৩টি ট্রাক, ১৩টি কাভার্ড ভ্যান, ৫৭টি সিএনজি ও ১১১টি মোটরসাইকেলসহ মোট ২৮৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ২৭টি বাস, ১৪টি ট্রাক, ৬২টি কাভার্ড ভ্যান, ১০৮টি সিএনজি ও ৪৭৪টি মোটরসাইকেলসহ মোট ৮২০টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৬টি বাস, ৩৪টি ট্রাক, ৩৭টি কাভার্ড ভ্যান, ১৫৬টি সিএনজি ও ২৬৩টি মোটরসাইকেলসহ মোট ৭৩৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৫২টি বাস, ২৩টি ট্রাক, ৪৭টি কাভার্ড ভ্যান, ১৩৪টি সিএনজি ও ৩৬৬টি মোটরসাইকেলসহ মোট ৯৯৭টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৭৯০টি গাড়ি ডাম্পিং ও ৮৫১টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ