1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচ ক্যাটাগরিতে দেশসেরা রাজশাহী সিটি করপোরেশন সিলেটে হোটেল থেকে বদির ছেলে, ভাইসহ চারজন আটক তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতা তুলে ধরবে: প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন পেছানোয় সেঞ্চুরি প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী বিমানকে জোহানেসবার্গ-কেপটাউনে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব দ. আফ্রিকার রিয়াদে বাংলাদেশ থিয়েটারের যুগপূর্তি, মঞ্চস্থ হল ‘মলুয়া সুন্দরী’ ছাত্রলীগ নেতাকে নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ দীর্ঘ অপেক্ষার অবসান, ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, বরং তা হতে হবে উৎকর্ষের কেন্দ্র এবং শিক্ষা হতে হবে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী।

আজ বুধবার রাজধানীতে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ‘কাউন্সিল অব এমআইএসটি’র ২৩তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আলোকে সরকার কাজ করছে। সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত আগামীর প্রজন্ম গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

এ ছাড়া বাংলাদেশকে একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা হাবে পরিণত করার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো উৎকর্ষের কেন্দ্র হয়ে উঠলে বিদেশি শিক্ষার্থীরাও এখানে পড়তে আসবে।

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর গবেষণার ওপর গুরুত্বারোপ করে ড. এহছানুল হক মিলন বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে যেতে হলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), আইসিটি, বিগ ডাটা ও রোবটিক্সের মতো ক্ষেত্রে জ্ঞানার্জন ও গবেষণা অপরিহার্য। দেশকে এ পথে এগিয়ে নিতে এমআইএসটি অগ্রণী ভূমিকা রাখবে।

সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে শিক্ষামন্ত্রী এমআইএসটির নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ