1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
একদিনের সফরে সিলেটে রাষ্ট্রপতি বিশ্ব গণতন্ত্র দিবস: ক্ষমতা ছাড়তে না চাওয়ার রাজনীতি লোডশেডিংয়ে বদলে যায় জীবন, বিদ্যুৎ সংকট নিয়ে আলোচিত যেসব সিনেমা হালাল পণ্যের রপ্তানি বাড়াতে হালাল ডেভেলপমেন্ট অথরিটি গঠনের প্রস্তাব পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী | জাতীয় সংবাদ ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণে হাসিনা-কাদেরসহ সব আসামিকে ফেরত চায় বাংলাদেশ: ডা. জাহেদ ইরানের বিরুদ্ধে ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রে এখন গোলাবারুদের ঘাটতি পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের ব্রাজিলের আমাজন বনাঞ্চল রক্ষার আন্দোলনের নেতা রাওনি ক্যানসারে আক্রান্ত জে-ক্রিয়েশনের ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের শোক

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০১৩
  • ২৪৮ Time View

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ অ্যাডভোকেট।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন,“তিনি ছিলেন আমাদের অভিভাবক। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমিক ও প্রবীণ রাজনীতিবিদকে হারালো।”

তিনি আরও বলেন,“ভাষা আন্দোলন স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন এবং ২০০৯ সালের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দেশের রাজনৈতিক সঙ্কট উত্তরণে তার দৃঢ় ও প্রাজ্ঞ ভূমিকা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে।“

আবদুল হামিদ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো.জিল্লুর রহমান বুধবার বাংলাদেশ সময় বিকাল ০৪টা ৪৭ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ