1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প উদ্যোক্তাদের জন্য এসএমই মেলায় ব্যাংকের সহায়তা, কী কী সুবিধা পাচ্ছেন গোপালগঞ্জে নাশকতায় অর্থায়ন, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ সিলেটের হোটেল থেকে সাবেক সংসদ সদস্য বদির ছেলে-ভাইসহ আটক ৪ পরিবারকে কটাক্ষ করা হলে ‘গর্জে উঠব’: রাশমিকা সুনামগঞ্জে কান্ট্রি গেমস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আ.লীগ আমলের অপরাধ তদন্তে নামছে প্রসিকিউশন রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ৪১৯১ মামলা, সবচেয়ে বেশি গুলশান-মিরপুরে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

সুনামগঞ্জে কান্ট্রি গেমস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

সুনামগঞ্জে দেশীয় ক্রীড়া উৎসব ‘কান্ট্রি গেমস ২০২৬’ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সুষ্ঠুভাবে আয়োজন ও উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন তুরস্কে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ড. মুহাম্মদ শাহানুর আলম।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা আয়োজনের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় আরো জানানো হয়, আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ স্টেডিয়ামে কান্ট্রি গেমস ২০২৬ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমেদ ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম তারগুটি খেলায় অংশ নেবেন। এছাড়া সুনামগঞ্জের গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা কুস্তি, লাঠিখেলা, মার্বেল খেলাসহ নানা রকম খেলার আয়োজন করা হবে। এসব খেলা উপভোগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ শাহানুর আলম বলেন, সুনামগঞ্জ হাওরাঞ্চলে অনেক ঐতিহ্যবাহী খেলা রয়েছে, যেগুলো পরিচর্যার অভাবে হারিয়ে যাচ্ছে। এসব হারিয়ে যাওয়া খেলাধুলাকে বিকশিত ও জাতীয়করণ করা এখন সময়ের দাবি। আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান এ অঞ্চলের গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা উপভোগ করবেন। উক্ত খেলায় তুরস্কের রাষ্ট্রপতির ছেলেও সরাসরি উপস্থিত থেকে উপভোগ করার সম্ভাবনা রয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন মোর্শেদ রুমি, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রব্বানী সোহেল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ