1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ছাত্রলীগ নেতাকে নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ দীর্ঘ অপেক্ষার অবসান, ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের আঞ্চলিক পর্ব শুরু চীন-ভারতসহ ১৬ দেশের ওপর নতুন করে শুল্কারোপের পরিকল্পনা ট্রাম্পের কিউবার জ্বালানি অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান কেন বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন শুকি ইতোফুসা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০ ডিসেম্বর দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

দীর্ঘ অপেক্ষার অবসান, ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

দীর্ঘদিন অব্যবহৃত থাকার পর অবশেষে চালু হতে যাচ্ছে দেশের পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় হাসপাতালগুলোর কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। প্রতিটি হাসপাতালে থাকবে ২০০ শয্যা। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে হাসপাতালগুলোর উদ্বোধন করবেন।

হাসপাতালগুলোর অবকাঠামো নির্মাণ শেষ হলেও প্রয়োজনীয় চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে এতদিন সেগুলোতে চিকিৎসাসেবা চালু করা সম্ভব হয়নি। নতুন করে কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়ায় রাজধানীর বাইরের শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসার সুযোগ তৈরি হচ্ছে। এতে জটিল রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য ঢাকামুখী হওয়ার প্রবণতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হাসপাতাল পাঁচটির জনবল কাঠামোতে মোট ১ হাজার ৪৪০টি পদ অনুমোদন করা হয়েছে। এসব পদের মধ্যে উপপরিচালক পাঁচটি, সহকারী পরিচালক পাঁচটি, সিনিয়র কনসালটেন্ট ১০০টি, জুনিয়র কনসালটেন্ট ২০০টি এবং আবাসিক চিকিৎসকের পদ রয়েছে ১০টি। এ ছাড়া আবাসিক সার্জন ১৫টি, আবাসিক মেডিকেল অফিসার পাঁচটি, মেডিকেল অফিসার ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জন ১০টি, ইমার্জেন্সি মেডিকেল অফিসার ২০টি এবং অ্যানেসথেটিস্টের ২০টি পদ রাখা হয়েছে।

চিকিৎসাসেবা চালুর প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে হাসপাতালগুলোর প্রশাসনিক দায়িত্বে কর্মকর্তা নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পাঁচ হাসপাতালে উপপরিচালক পদে কর্মকর্তাদের পদায়ন করা হয়। এতে রাজশাহী শিশু হাসপাতালে ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলী দায়িত্ব পেয়েছেন। তাদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসাসুবিধা নিশ্চিত করার ব্যবস্থাও রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে। পাশাপাশি ভবিষ্যতে শয্যাসংখ্যা এবং চিকিৎসাসেবার পরিধি সম্প্রসারণের সুযোগ রাখা হয়েছে। প্রয়োজনীয় আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র কার্যক্রমও শেষ হয়েছে।

এর আগে গত ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে দেশের ছয় বিভাগে অব্যবহৃত ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসপাতালগুলোর বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর ওই নির্দেশনার পর হাসপাতালগুলো চালুর প্রস্তুতি নতুন গতি পায়। সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ