1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল কেড়ে নেওয়া শিরোপা ফিরে পেল সেনেগাল সাড়ে ৬ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার কৌশল নেবে বাংলাদেশ? কতটা সুশাসন ফিরবে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনে? সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া সাংবাদিকদের কাজ: অর্থ মন্ত্রী খুলনায় এক দিনে ৪ স্থানে গুলি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা নিহত অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন, যা জানা গেল ফাওয়াদ-মাহিরা-হানিয়াসহ সব তারকা একসঙ্গে, ডিসেম্বরে ঝড় তুলবে যে সিরিজ

সাড়ে ৬ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

সাড়ে ৬ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া কয়েক বছর ধরে নিপীড়ন ও সংঘাতের কারণে মিয়ানমার থেকে পালিয়ে আসা ব্যক্তিদের আশ্রয় দিয়ে আসছে। তাদের অধিকাংশই রাখাইন রাজ্যের রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য। তবে বিদেশ থেকে আসা আশ্রয়প্রার্থীদের কারণে সৃষ্ট দীর্ঘদিনের শরণার্থী সংকট সমাধানেও আগ্রহী দেশটি।

সেপ্টেম্বরের শেষ দিকে প্রায় দেড় হাজার অভিবাসীকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফেরত পাঠায় মালয়েশিয়া। এ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটি গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেওয়ার পাঁচ দিন পর নতুন করে এই প্রত্যাবাসনের ঘোষণা এল।

প্রধানমন্ত্রী আনোয়ার মালয়েশিয়ার পার্লামেন্টে বলেন, ‘ডিসেম্বরের ৬ ও ৭ তারিখে মিয়ানমারের দেড় হাজার নাগরিককে ফিরিয়ে নিতে তিনটি নৌযান ব্যবহারের অনুমোদন দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।’

তিনি আরও বলেন, ‘ডিসেম্বরে মিয়ানমার সরকারের খরচে উড়োজাহাজে করে আরও ৫ হাজার ৩০৩ জনকে ফিরিয়ে নেওয়া হবে।’

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন, মিয়ানমার কর্তৃপক্ষকে দেশের ভেতরে ও বাইরে বাস্তুচ্যুত শরণার্থীদের ‘নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে’।

সম্প্রতি দেশে ফেরত পাঠানো কয়েক শ অভিবাসীকে সামরিক বাহিনীর হেফাজতে আটকে রাখা হয়েছে বলে খবর প্রকাশের পর গত অক্টোবরের শেষ দিকে মিয়ানমারের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চায় কুয়ালালামপুর। তবে মালয়েশীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে কিছু জানাননি।

তিনি জানান, রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠীর বিষয়ে মালয়েশিয়া তার উদ্বেগের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। আইসিজের রায়েও এই উদ্বেগের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় অবস্থানরত মিয়ানমারের ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর দুই-তৃতীয়াংশই নিপীড়িত মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য।

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি শুক্রবার ফেসবুক পোস্টে জানান, একটি পরিকল্পিত দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে মালয়েশিয়ার ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে পরে কোনো ব্যাখ্যা ছাড়াই উপপ্রধানমন্ত্রীর ফেসবুক পেজ থেকে পোস্টটি মুছে ফেলা হয়।

পৃথক বক্তব্যে প্রধানমন্ত্রী আনোয়ার বলেন, মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে গ্রহণের বিষয়টি বিবেচনা করতে প্রস্তুত নয় তুরস্ক।

এ প্রসঙ্গে উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ বলেন, তুরস্ক বর্তমানে উপসাগরীয় দেশ, আরব দেশ ও কয়েকটি প্রতিবেশী দেশের ৪০ লাখের বেশি শরণার্থীকে আশ্রয় দিচ্ছে।

তিনি বলেন, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোসহ অন্য তৃতীয় কোনো দেশে শরণার্থীদের পুনর্বাসনের সম্ভাবনা খতিয়ে দেখবে মালয়েশিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ