1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী উদ্যোগ বাংলাদেশের? গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিব, আওয়ামী লীগ নেতাসহ ৯৭ জনের ব্যাংক হিসাব ‘অবরুদ্ধ’ পদ্মা ব্যাংকে ‘আপাতত’ প্রশাসক বসাবে না বাংলাদেশ ব্যাংক চাঁদা দাবির পর বন্ধ রেস্তোরাঁ খুলল পুলিশ পাহারায়, কয়েক ঘণ্টার মধ্যে গুলি ‘তোর দোকানে গুলি করেছি, এখন তোকে করব’ খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি যার সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন মিগেল, ৩ সপ্তাহ পর অনুশীলনে সেই গোলরক্ষক খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিলো কেন্দ্রীয় ব্যাংক আওয়ামী সরকার ৩৫ বিলিয়ন ডলার অর্থ পাচার করেছে: শিক্ষামন্ত্রী

‘তোর দোকানে গুলি করেছি, এখন তোকে করব’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

চাঁদা না দেওয়ায় প্রায় ১৫ দিন বন্ধ রাখতে হয় দ্য পালংকি নামের রেস্টুরেন্টটি। পরে পুলিশের আশ্বাসে আবার রেস্টুরেন্টটি চালু করেন মালিক। কিন্তু খোলার কয়েক ঘণ্টার মধ্যেই মোটরসাইকেলে এসে রেস্টুরেন্ট লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এর কিছুক্ষণ পর মালিককে ফোন করে বলা হয়, ‘তোর দোকানে গুলি করেছি, এখন তোকে গুলি করব।’ ঘটনাটি আজ মঙ্গলবার বিকালের। স্থান যথারীতি খুলনা নগরী। একই দিন নগরীর আরও দুটি স্থানে গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে মৎস্য ব্যবসায়ী সমিতির নেতা সাঈদ শিকদারকে লক্ষ্য করেও গুলি ছোড়ে দুর্বৃত্তরা। কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি গুলির ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে নগরজুড়ে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি। পালংকি রেস্টুরেন্টের অবস্থান গাজী মেডিকেল কলেজের সামনে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের অভিযোগ, চালুর পর থেকেই ‘বি কোম্পানি’র সদস্য পরিচয়ে কয়েকজন ব্যক্তি ফোন করে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। এ কারণে গত মাসের অর্ধেক সময় রেস্টুরেন্টটি বন্ধ রাখতে বাধ্য হন তারা। পুলিশের আশ্বাস পেয়ে রেস্টুরেন্টটি আবার চালু করা হয়। কিন্তু প্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ছোড়ার পর তারা এখন আতঙ্কে রয়েছেন। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আগামীর সময়কে বলেন, ‘গুলি রেস্টুরেন্টের সাইনবোর্ডে লেগেছে। ঘটনার সময় পুলিশের একটি দল ওই এলাকায় টহলে ছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।’ এর আগে দুপুর আড়াইটার দিকে নগরীর মোহাম্মদিয়া পাড়ার ৪ নম্বর গলিতে পরিবহন ব্যবসায়ী টুটুলের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। আরও পড়ুন ৬ জনকে গুলি করে সহায়তা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস, ধরাছোঁয়ার বাইরে ‘শুটার রায়হান’ ২৪ নভেম্বর ২০২৬ স্থানীয়রা বলেন, পেছনের একটি বাড়ির ভেতর থেকে টুটুলের শোবার ঘরের জানালার থাই গ্লাস লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এতে জানালার গ্লাসে গুলি লাগে। টুটুলের মোংলায় একটি ব্যবসায়িক কার্যালয় আছে। তার দাবি, এর আগে নুর আজিম বাহিনীর ছবি পাঠানো হয় তাকে। ওই বাহিনীর সদস্য হিসেবে ‘পরিচয় করিয়ে দেওয়া’ উদ্দেশ্যে তার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়েছিল। লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন আগামীর সময়কে বলেন, ‘দুর্বৃত্তরা টুটুলের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে। তবে ঘটনার সময় টুটুল বাড়িতে ছিলেন না।’ অন্যদিকে সকালে নগরীর বেলায়েত হোসেন সড়কে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির বিপরীত পাশের একটি গলিতে সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সাঈদ রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় তিন থেকে চারজন ব্যক্তি সাঈদ শিকদারের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ায়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুর্বৃত্তদের ছোড়া এক রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজায় লাগে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন আগামীর সময়কে বলেন, ‘সাঈদ শিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এক রাউন্ড গুলি ছুড়েছে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়।’ আরও পড়ুন খুলনা নগরীতে ১১ মাসে ৪০ খুন ২৪ নভেম্বর ২০২৬ ‘সাঈদ শিকদার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের ভায়রা। তবে কী কারণে এবং কারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা এখনো জানা যায়নি’, যোগ করেন ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ