1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
একদিনের সফরে সিলেটে রাষ্ট্রপতি বিশ্ব গণতন্ত্র দিবস: ক্ষমতা ছাড়তে না চাওয়ার রাজনীতি লোডশেডিংয়ে বদলে যায় জীবন, বিদ্যুৎ সংকট নিয়ে আলোচিত যেসব সিনেমা হালাল পণ্যের রপ্তানি বাড়াতে হালাল ডেভেলপমেন্ট অথরিটি গঠনের প্রস্তাব পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী | জাতীয় সংবাদ ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণে হাসিনা-কাদেরসহ সব আসামিকে ফেরত চায় বাংলাদেশ: ডা. জাহেদ ইরানের বিরুদ্ধে ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রে এখন গোলাবারুদের ঘাটতি পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের ব্রাজিলের আমাজন বনাঞ্চল রক্ষার আন্দোলনের নেতা রাওনি ক্যানসারে আক্রান্ত জে-ক্রিয়েশনের ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

শুক্রবার বনানী কবরস্থানে সমাহিত হবেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০১৩
  • ২২৭ Time View

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব নেসার উদ্দিন ভূঁইয়া।

বুধবার রাতে বঙ্গভবনে তিনি সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বেলা ১২টায় সিঙ্গাপুর থেকে দেশে নিয়ে আসা হবে রাষ্ট্রপতির মরদেহ। এরপর সরাসরি নিয়ে যাওয়া হবে বঙ্গভবনে। সেখানে দুই ঘণ্টা রাখার পর রাষ্ট্রপতির মরদেহকে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে নিয়ে যাওয়া হবে।

পরদিন শুক্রবার দুপুর আড়াইটায় জাতীয় ঈদগাহে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে তিনটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় নামাজে জানাজা।

এপর রাষ্ট্রপতির মরদেহ গুলশানে তাঁর নিজস্ব বাসভবন ‘আইভি কনকর্ডে’ নিয়ে যাওয়া হবে। সেখানে কিছু সময় রাখার পর বিকেল পাঁচটায় বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ