বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা: সেঞ্চুরিয়ন টেস্ট, দ্বিতীয় দিন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৯.৩ ওভারে ৯৬/১
দিনের দ্বিতীয় ওভারে ৬১ বলে পঞ্চাশ স্পর্শ করলেন মার্কেস অ্যাকারম্যান। সঙ্গে প্রথম ইনিংসে লিড নিল দক্ষিণ আফ্রিকা।
শরিফুল ইসলামের বলে ব্যাটের কানায় লেগে স্লিপ দিয়ে চার পান অ্যাকারম্যান। সবশেষ পাঁচ ইনিংসে চতুর্থবার স্পর্শ করেন পঞ্চাশ।
১৯ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ১ উইকেটে ৯৫। স্বাগতিকদের লিড এখন ৪ রান।
হতশ্রী ব্যাটিংয়ে ৩৩.৩ ওভারে ৯১ রানে গুটিয়ে গিয়ে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনেই বিপাকে পড়ে যাওয়া বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চায় বোলিংয়ে ভালো করে। দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকাকে যত কম রানে সম্ভব অলআউট করতে চায় সফরকারীরা।
সুপারস্পোর্ট পার্কে মঙ্গলবার ১৭ ওভারে ১ উইকেটে ৮৮ রান নিয়ে দিন শুরু করবে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকরা এখন কেবল ৩ রানে পিছিয়ে।
৫৩ বলে ৭ চারে ৪৬ রানে খেলছেন মার্কেস অ্যাকারম্যান। ২৭ বলে ৯ রানে ব্যাট করছেন জুবেইর হামজা।
বাংলাদেশ এলবিডব্লিউর রিভিউ নিলে শূন্য রানে ফিরতেন অ্যাকারম্যান। হৃদয় ক্যাচ নিতে পারলে ২ রানে বিদায় নিতেন হামজা।
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৭ ওভারে ৮৮/১ (মার্করাম ২১, অ্যাকারম্যান ৪৬*, হামজা ৯*; তাসকিন ৪-১-২০-০, শরিফুল ৪-০-২৯-০, খালেদ ৫-১-২০-০, ইবাদত ৪-০-১৯-১)
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনের খেলার সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।