1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারের শেয়ার থাকা ব্যাংকে চেয়ারম্যান দিতে লাগবে প্রধানমন্ত্রীর অনুমোদন আগামী ৫ দিন তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস ভূমি অপরাধের মামলায় এডিএমের আদেশের বিরুদ্ধে রিটের সুযোগ নেই: হাইকোর্ট জ্যোতিকা জ্যোতির ১০ দিনের রিমান্ডে চায় ডিবি প্রথম দিনেই বাংলাদেশের সর্বনাশ ৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট নিয়ে ইন্দোনেশিয়ায় আটক জাহাজের কোনো তথ্য নেই মোংলায় এইচএসসির ফল পুনর্মূল্যায়ন; ফেল থেকে পাশ ৫৫৪৮ জন, জিপিএ-৫ কত? যৌথ সামরিক মহড়া পরিদর্শনে কাল স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধে বিশ্ববাসীর সহায়তা চাইলেন ড. ইউনূস

তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন, শুনানি ১৪ ডিসেম্বর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

হত্যার হুমকির অভিযোগে করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এক নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার এই আবেদন করেন।

তবে এদিন আবেদনটির শুনানি অনুষ্ঠিত হয়নি। আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

মামলার বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭ (সি) ধারায় করা মামলায় সোমবার তানজিন তিশার আদালতে উপস্থিত হওয়ার নির্ধারিত দিন ছিল। বিবাদীপক্ষ আদালতের নোটিশ গ্রহণ করার পরও তিনি হাজির হননি। এ কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়।

আদালতের বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় সোমবার শুনানি সম্ভব হয়নি বলে জানান এই আইনজীবী।

গ্রেফতারি পরোয়ানার আবেদনে বাদীপক্ষ দাবি করেছে, মামলার ধার্য তারিখ সম্পর্কে অবগত থাকার পরও তিশা আদালতে অনুপস্থিত ছিলেন। পাশাপাশি মামলা-সংক্রান্ত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাদীকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলেও আবেদনে অভিযোগ আনা হয়েছে। এসব কারণেই গ্রেফতারি পরোয়ানা জারির আর্জি জানানো হয়েছে।

এই মামলার পেছনের ঘটনা বেশ পুরোনো। গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা করেছিলেন ওই নারী উদ্যোক্তা। তার অভিযোগ, মামলাটি প্রত্যাহার করে নেওয়ার জন্য তাকে বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি গত বছরের ৭ নভেম্বর মুঠোফোনে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়।

এদিকে প্রতারণার মামলাটি শুরুতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের বিরুদ্ধে বাদীপক্ষ নারাজি আবেদন জানালে রোববার আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সি.আই.ডি.) নির্দেশ দেন।

মামলার বাদীর অভিযোগ অনুযায়ী, তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর তানজিন তিশা ক্ষুব্ধ হয়ে রাজধানীর পল্লবী এলাকায় তার বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ তাকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছিল বলেও তিনি অভিযোগে উল্লেখ করেছেন।

অভিযোগের এসব বিষয়ে মডেল ও অভিনেত্রী তানজিন তিশার কোনো বক্তব্য পাওয়া যায়নি। গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনটির ওপর আগামী ১৪ ডিসেম্বর শুনানি অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ