1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
শব্দচয়নে ব্যারিস্টার ফুয়াদকে সতর্ক হতে বললেন ট্রাইব্যুনাল শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই : আপিল বিভাগ রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন: নাহিদ সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নাকচ ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক পাগলা মসজিদের অর্থে নির্মিত হবে বিশ্বমানের ইসলামিক কমপ্লেক্স ‘শেখ হাসিনা ইস্যুতে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’ রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হবে। তবে উদ্বোধনের দিন থেকেই পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হচ্ছে না। প্রাথমিকভাবে চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু হবে। পুরোপুরি চালু হতে আরও ১৪ মাস সময় লাগবে। আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মন্ত্রী জানান, তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাপান কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হবে। এরপর ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। উদ্বোধনের দিন প্রথম ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে উদ্বোধনের পরপরই টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে না। এ জন্য আরও ১৪ মাস সময় প্রয়োজন হবে বলে জানান মন্ত্রী। এদিকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধনের বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করলে বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ২১ হাজার ১৩৯ কোটি টাকা অর্থায়নে নির্মিত হয়েছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এর আগে ২০২৩ সালের অক্টোবরে টার্মিনালটির সফট ওপেনিং অনুষ্ঠিত হয়। তবে পরিচালনা ও গ্রাউন্ড হ্যান্ডলিং সংক্রান্ত জটিলতায় এতদিন বাণিজ্যিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। ২০১৯ সালের ডিসেম্বরে শুরু হওয়া প্রকল্পটি ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত হয়েছে। টার্মিনালটি চালু হলে শাহজালাল বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা বছরে ৮০ লাখ থেকে বেড়ে ২ কোটি ৪০ লাখে উন্নীত হবে। পাশাপাশি বাড়বে কার্গো পরিচালনার সক্ষমতাও। আধুনিক এ টার্মিনালে রয়েছে ২৬টি বোর্ডিং ব্রিজ, ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৬টি ডিপারচার ইমিগ্রেশন ডেস্ক, ৫৯টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক এবং তিনটি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ