1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রথমবার যৌথভাবে চার দেশে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ২৮৫ কোটি টাকা তুলবে সিঙ্গার বাংলাদেশ ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ শুরু ২৬ নভেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনা বিশ্ববিদ্যালয় দিবস বুধবার, নানা কর্মসূচি গ্রহণ কোটালীপাড়ায় আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র অ‍্যাকারম‍্যানের পঞ্চাশে দক্ষিণ আফ্রিকার লিড রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না সচিবরা এক বছরে ব্যাংক আমানত বেড়েছে ১৩ শতাংশ, ফিরছে গ্রাহকের আস্থা পাবনায় বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা, গুলিবিদ্ধ ৫

ক্রিকেটের ভিত শক্ত করতে এবার বিসিবির নতুন উদ্যোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

দেশের ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে বড় উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিকভাবে দেশের সাতটি শহরে একযোগে ক্রিকেট একাডেমি চালুর পরিকল্পনা করেছে বোর্ড। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বয়সভিত্তিক ক্রিকেটে প্রতিভাবান খেলোয়াড়দের প্রস্তুতির সুযোগ আরও বাড়বে বলে মনে করছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

রোববার (২২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি জানান, প্রাথমিকভাবে পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে এমন সাতটি শহরে একাডেমি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ নিয়ে বোর্ডের প্রস্তুতিও প্রায় চূড়ান্ত পর্যায়ে।

তামিম বলেন, ‘প্রাথমিকভাবে সুযোগ-সুবিধা থাকা সাতটি শহরে বিসিবি একাডেমিগুলো চালু করা হবে। এ নিয়ে আমাদের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। প্রতিটা বছর চেষ্টা করব যেন একটা-দুইটা করে বাড়তে পারে।’

জানা গেছে, আগামী বোর্ড সভায় এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হবে। বোর্ডের অনুমোদন পেলে কয়েক মাসের মধ্যেই একাডেমিগুলোর কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে বিসিবির।

তবে নতুন এই উদ্যোগের মাধ্যমে দেশের স্থানীয় ক্রিকেট একাডেমিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় যেতে চায় না বোর্ড। বরং বিদ্যমান একাডেমিগুলোর সঙ্গে সমন্বয় করে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করাই মূল লক্ষ্য।

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘আমরা স্থানীয় একাডেমিগুলোকে কোনোভাবেই চ্যালেঞ্জ জানাতে চাই না। বরং তাদের সহযোগী হয়েই কাজ করতে চাই। তাদের আমাদের প্রয়োজন, কারণ তারাই ক্রিকেটার তৈরি করে। বিসিবি একাডেমিতে সেখান থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে নিয়ে আসা হবে।’

একাডেমি পরিচালনার ব্যয় নিয়েও নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। তার মতে, প্রস্তাবিত শহরগুলোতে প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা আগে থেকেই থাকায় বোর্ডের অতিরিক্ত ব্যয়ের চাপ তুলনামূলক কম হবে।

তামিমের ভাষায়, ‘আমার কাছে সব সুযোগ-সুবিধাই আছে। মাঠ আছে, ইনডোর আছে, কোচ আছে। বিসিবির শুধু বল আর পোশাক দেওয়ার খরচ থাকবে।’

বিসিবির এই উদ্যোগ কার্যকর হলে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটার বাছাই, বয়সভিত্তিক দলের প্রস্তুতি এবং ভবিষ্যতের জাতীয় দলের খেলোয়াড় তৈরির প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ