1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাংকের পর্ষদে সরকারের সচিবদের নিয়োগ নিষিদ্ধ নতুন নীতিমালায় মস্তিষ্কের টিউমার জয় করে অভিনয়ে ফিরে প্রশংসায় ভাসছেন তানিয়া বৃষ্টি টিসিভি টিকার ‘কাভারেজ’ আসলে কত? যা বলছে সিআইপিআরবি বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত বাংলাদেশ ইউনিভার্সিটির ‘ল’ ফেস্টের শেষটায় শিরোনামহীন গত এক সপ্তাহের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ইইউ রাষ্ট্রদূত উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আটক গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে দুই গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আইসিজের রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডের সমর্থন চাইল ঢাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) গণহত্যা বিষয়ক ঐতিহাসিক রায়ের প্রেক্ষাপটে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে থাইল্যান্ডের অব্যাহত সমর্থন চেয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি আজ রোববার (২২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি তাকে এ অনুরোধ জানান।

‘দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলায় গত ১৯ নভেম্বর আইসিজের দেওয়া রায়ের কথা উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় থাইল্যান্ডের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

থাইল্যান্ডের রাষ্ট্রদূত এ বিষয়ে তার দেশের পক্ষ থেকে অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।

সাক্ষাৎকালে দুই পক্ষ দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করে এবং বাংলাদেশ ও থাইল্যান্ডের সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে হুমায়ুন কবির বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফরের আয়োজন করা প্রয়োজন।

উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রস্তাবকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত চিরাসাওয়াদি বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে থাইল্যান্ড প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিমন্ত্রী বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়া রোগীদের প্রতি দেশটির সহায়তার প্রশংসা করেন। এ সময় যেসব বাংলাদেশি রোগীকে বারবার চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার প্রয়োজন হয়, তাদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সহজ করতে তিনি থাই সরকারের প্রতি অনুরোধ জানান।

জবাবে থাইল্যান্ডের রাষ্ট্রদূত আশ্বস্ত করেন, যেসব রোগীর এ সুবিধা প্রয়োজন, তাদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে।

এ ছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আবেদন এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্বে (আরসিইপি) যোগ দেওয়ার আকাঙ্ক্ষার প্রতি অব্যাহত সমর্থনের জন্য হুমায়ুন কবির থাইল্যান্ডকে ধন্যবাদ জানান।

থাইল্যান্ডের রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ