1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনায় আবারও রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠকে ৪ যুবলীগ কর্মী গ্রেপ্তার প্রথমবার মা হলেন মৌসুমী হামিদ, জানালেন সন্তানের নাম রাঙ্গুনিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোহামেডানের জয় এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল উত্তরবঙ্গে হচ্ছে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযান, নারী-শিশুসহ ৮ জন উদ্ধার গঙ্গার পানিপ্রবাহ পর্যবেক্ষণে ঢাকায় বাংলাদেশ-ভারতের বৈঠক শুরু আজ

খুলনায় দুই আ.লীগ নেতাকে গণপিটুনি, একজনের অবস্থা সংকটাপন্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

খুলনায় পৃথক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ ছাড়া নগরীর ফুলবাড়ীগেটে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে নাশকতার সরঞ্জাম থাকার অভিযোগে এক নেতাকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় মিরাজ নামে একজনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার বিকেল ও সন্ধ্যায় রূপসা উপজেলার সেনেরবাজার এবং নগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট এলাকায় এসব ঘটনা ঘটে।

রূপসায় গণপিটুনির শিকার আওয়ামী লীগ নেতা মো. মনিরুজ্জামান ওরফে মনির মাস্টার। তিনি আইচগাতী ইউনিয়নের দেয়াড়া ৫ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আইচগাতী বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি খুলনা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে ৫টার দিকে সেনেরবাজার এলাকায় মনির মাস্টারের নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাঁকে রূপসা থানায় নিয়ে যায়।

আইচগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. উজ্জ্বল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে সেনেরবাজারের নিজ দোকান থেকে স্থানীয় লোকজন মনিরুজ্জামানকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে তাঁকে রূপসা থানায় হস্তান্তর করা হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, মনির মাস্টারের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি মামলাসহ মারামারি ও নাশকতার মোট তিনটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে নগরীর ফুলবাড়ীগেটে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে ককটেল ও পেট্রলবোমা তৈরির সরঞ্জাম থাকার অভিযোগে এক নেতাকে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। আহত ওই নেতার নাম এ টি এম লাইসুজ্জামান (৫০)। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। ওই সময় গুজব ছড়িয়ে পড়ে যে তিনি মারা গেছেন। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় মিরাজ নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ফুলবাড়ীগেটের জনতা মার্কেটের দ্বিতীয় তলায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাসির শেখের দাবি, ওই কার্যালয়ে ককটেল তৈরির সরঞ্জাম, কাঁচের বোতল ও পেট্রোল পাওয়া গেছে। সেখান থেকে কম্পিউটার, ল্যাপটপ, বিভিন্ন নথিপত্র ও ভিডিও উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাশকতার প্রস্তুতির সন্দেহে লাইসুজ্জামানকে আটক করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, ককটেল তৈরির সময় কাউকে আটক করার বিষয়ে তিনি কিছু জানেন না। লাইসুজ্জামানকে ঘিরে কী ঘটেছে, সে বিষয়েও তাঁকে বিস্তারিত জানানো হয়নি। যতটুকু জানেন, ওই ব্যক্তি দোকানে ছিলেন।

ওসি আরও বলেন, মিরাজ নামে একজনকে আটক করে থানায় রাখা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে কী অভিযোগ, তা বিস্তারিত জানাননি তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ