1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠান নিয়ে ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ নিউজিল্যান্ড–ভারতের ম্যাচসহ টিভির পর্দায় আজকের খেলা কে ডি প্রভাতী অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্টে ব্রাদার্সের জয়লাভ সিভাসু’তে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালিত বিশ্ব অর্থনীতির স্বার্থে ইরানের সঙ্গে শান্তিচুক্তি জরুরি: তুরস্ক বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র পাগলা মসজিদের রেকর্ড, দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা পরমাণু অস্ত্র তৈরির পথে হাঁটতে যাচ্ছে ইরান, চিন্তায় পশ্চিমা বিশ্ব খুলনার তেরখাদায় বিএনপি নেতাকে গুলি

বিশ্ব অর্থনীতির স্বার্থে ইরানের সঙ্গে শান্তিচুক্তি জরুরি: তুরস্ক

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি জরুরি বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি সতর্ক করে বলেছেন, সংঘাতের সমাধান না হলে এর অর্থনৈতিক ক্ষতি দিন দিন আরো বাড়বে। আন্তর্জাতিক বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

শনিবার তুরস্কের সম্প্রচারমাধ্যম টিজিআরটি হাবারকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন হাকান ফিদান।

তিনি বলেন, যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ অনেক দেশের জন্য প্রতিদিন আরো কঠিন হয়ে উঠছে। এর প্রভাব শেষ পর্যন্ত ভয়াবহ রূপ নিতে পারে।

ফিদান বলেন, ‘এই যুদ্ধ এবং এর সমাধান না হওয়ার কারণে যে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে, তা অনেক দেশের জন্য প্রতিদিন আরো কঠিন হয়ে উঠছে। পরিস্থিতি ক্রমেই অত্যন্ত ধ্বংসাত্মক প্রভাবের দিকে যাচ্ছে।’

তিনি আশা প্রকাশ করেন, চলমান কূটনৈতিক প্রচেষ্টা সফল হবে এবং একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। এ জন্য তুরস্কও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলে বিশ্বজুড়ে চলমান আর্থিক সংকটের প্রভাব কিছুটা হলেও কমানো সম্ভব হবে।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান ফিদান। যদিও এ প্রক্রিয়া বর্তমানে অচলাবস্থার মধ্যে রয়েছে বলে মনে হচ্ছে।

তিনি নিশ্চিত করেন, সংকট নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টা এখনো চলছে। সম্প্রতি এ বিষয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে তার আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

সাক্ষাৎকারে ইরানকে ঘিরে বিরোধ নিষ্পত্তির জন্য দুটি পৃথক কূটনৈতিক কাঠামোর কথাও তুলে ধরেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

ফিদানের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচিসংক্রান্ত বিরোধ যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের কাঠামোর মধ্যে সমাধান করা যেতে পারে। তবে ইরানকে ঘিরে অন্যান্য আঞ্চলিক বিরোধের সমাধান বাইরের শক্তির পরিবর্তে সংশ্লিষ্ট অঞ্চলের দেশগুলোকেই সরাসরি করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ