1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মস্তিষ্কের টিউমার জয় করে অভিনয়ে ফিরে প্রশংসায় ভাসছেন তানিয়া বৃষ্টি টিসিভি টিকার ‘কাভারেজ’ আসলে কত? যা বলছে সিআইপিআরবি বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত বাংলাদেশ ইউনিভার্সিটির ‘ল’ ফেস্টের শেষটায় শিরোনামহীন গত এক সপ্তাহের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ইইউ রাষ্ট্রদূত উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আটক গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে দুই গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী ব্যাটিং বিভীষিকার পর বোলিং-ফিল্ডিংয়েও ছন্নছাড়া বাংলাদেশ

রোববার ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৫৮ Time View

রোববার ঢাকায় বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টন সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন। তবে আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়া ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তির বিষয়টি এবারের বৈঠকের আলোচনার এজেন্ডায় রাখা হয়নি বলে জানিয়েছে যৌথ নদী কমিশন।

এর আগে গত ২২ মে ভারতের কলকাতায় গঙ্গার পানি বণ্টনের তথ্য আদান-প্রদানের সবশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী বিদ্যমান চুক্তির অধীনে এটিই হতে যাচ্ছে দুই দেশের মধ্যকার সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উজানে গঙ্গা নদীর ওপর ভারত ২৯টি বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করায় শুকনো মৌসুমে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রমত্তা পদ্মা প্রায় জলহীন হয়ে পড়ে। এতে দেশের কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।

প্রসঙ্গত, ১৯৭৭ সালে প্রথমবার বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে শুকনো মৌসুমে বাংলাদেশের জন্য ৩৪ হাজার ৫০০ কিউসেক পানি পাওয়ার বিধান রাখা হয়। পরবর্তীতে ১৯৯৬ সালে দ্বিতীয় দফায় ৩০ বছর মেয়াদী নতুন চুক্তি হয়। এই চুক্তির শর্ত অনুযায়ী, প্রতি বছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত শুকনো মৌসুমে উভয় দেশ ১০ দিন পরপর ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার কথা রয়েছে।

আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদী গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান রাজনৈতিক দূরত্ব নতুন চুক্তি বা মেয়াদ নবায়নের প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ ছাড়া বাংলাদেশের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে, ভবিষ্যতে বিদ্যমান চুক্তি নবায়ন করা হলেও সেখানে ন্যায্য হিস্যা অনুযায়ী সুনির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা বা ‘গ্যারান্টি ক্লজ’ যুক্ত করতে হবে। বিদ্যমান চুক্তি নবায়ন করা হলেও পানি পাওয়ার নিশ্চয়তা শর্ত যুক্ত করতে চায় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ