1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অহংকারের পরিণতি দুনিয়া-আখিরাতে ভয়াবহ, ইসলামে রয়েছে কঠোর সতর্কতা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগকারীদের ছাড় নয়: শাহজাহান চৌধুরী চট্টগ্রাম হবে আঞ্চলিক অর্থনৈতিক হাব: অর্থমন্ত্রী ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ যেসব জেলায় ঝড়-বৃষ্টির আভাস কলকাতায় শার্লক: বিক্রম ও বনিকে নিয়ে অরিন্দম শীলের নতুন সিনেমা তারেক রহমানের জন্মদিনে পল্লবী–রূপনগরে দোয়া মাহফিল, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা চমক দিয়ে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড ঘোষণা লিড সনদপ্রাপ্ত বিশ্বের সর্বোচ্চ ৩০২ পরিবেশবান্ধব কারখানা বাংলাদেশে নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা

লিড সনদপ্রাপ্ত বিশ্বের সর্বোচ্চ ৩০২ পরিবেশবান্ধব কারখানা বাংলাদেশে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) কাছ থেকে নতুন করে আরও ১২টি বাংলাদেশি তৈরি পোশাক, বস্ত্র ও অ্যাকসেসরিজ কারখানা লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রন্টমেন্ট ডিজাইন (লিড) সনদ অর্জন করেছে। এর মধ্য দিয়ে দেশে মোট লিড সনদপ্রাপ্ত পরিবেশবান্ধব কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ৩০২টিতে, যা বিশ্বের যেকোনো দেশের মধ্যে সর্বোচ্চ।

ইউএসজিবিসি ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) তথ্য অনুযায়ী, দেশের মোট ৩০২টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার এবং ৪টি সার্টিফায়েড পর্যায়ের সনদ পেয়েছে। এ ছাড়া বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত লিড সনদপ্রাপ্ত পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশে অবস্থিত।

নতুন সনদপ্রাপ্ত ১২টি কারখানার মধ্যে ৯টিই সর্বোচ্চ মর্যাদাপূর্ণ প্লাটিনাম রেটিং অর্জন করেছে এবং বাকি ৩টি গোল্ড সনদ পেয়েছে। এর মধ্যে ঢাকার ধামরাইয়ে অবস্থিত আদজি ট্রিমস লিমিটেড ৯৭ পয়েন্ট পেয়ে সর্বোচ্চ স্কোর গড়েছে।

নতুন সনদপ্রাপ্ত ১২ কারখানা প্লাটিনাম সনদপ্রাপ্ত কারখানাগুলো হলো— ঢাকার ধামরাইয়ের আদজি ট্রিমস লিমিটেড (৯৭ পয়েন্ট, লিড বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভি৪), গাজীপুরের টোক নগরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড (৯১ পয়েন্ট, লিড ও+এম: এক্সিস্টিং বিল্ডিংস ভি৪.১), গাজীপুরের প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড (৮৮ পয়েন্ট, লিড ও+এম: এক্সিস্টিং বিল্ডিংস ভি৪.১), নারায়ণগঞ্জের কায়েমপুরের এফকেএল প্রিন্টিং বিল্ডিং (৮৬ পয়েন্ট, লিড বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভি৪), গাজীপুরের এল ইউসিন ফ্যাশন লিমিটেড (৮৫ পয়েন্ট, লিড ও+এম: এক্সিস্টিং বিল্ডিংস ভি৪.১), চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড (৮৪ পয়েন্ট, লিড ও+এম: এক্সিস্টিং বিল্ডিংস ভি৪.১), চট্টগ্রামের কেডিএস অ্যাপারেলস লিমিটেডের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট (৮২ পয়েন্ট, লিড ও+এম: এক্সিস্টিং বিল্ডিংস ভি৪.১), সাভারের ডিইপিজেড পুরাতন এলাকার প্যাক্সার বাংলাদেশ লিমিটেড (৮২ পয়েন্ট, লিড বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভি৪) এবং গাজীপুরের বিপ্রবর্থার এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেড (৮২ পয়েন্ট, লিড বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভি৪)।

গোল্ড সনদপ্রাপ্ত তিনটি কারখানা হলো— নারায়ণগঞ্জের বর্ণালী কালেকশনস লিমিটেডের নিটিং ইউনিট (৬৮ পয়েন্ট, লিড বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভি৪), চট্টগ্রামের বেসটেক বিডি লিমিটেড (৬৬ পয়েন্ট, লিড বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভি৪) এবং টাঙ্গাইলের মির্জাপুরের এক্সপোর্ট বিল্ডিং-২ (৬৪ পয়েন্ট, লিড বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভি৪)।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ