1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

তারেক রহমানের জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বৃক্ষরোপণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

“প্রধানমন্ত্রীর চিন্তাধারার সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে,” বলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, প্রচলিত কেক কাটার অনুষ্ঠানের পরিবর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তাধারা ও আদর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে তার জন্মদিনে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আন্তর্জাতিক পর্যায়ে তারেক রহমান বাংলাদেশের স্বার্থ তুলে ধরছেন। বিশেষ করে জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে তিনি ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন। কারণ, বাংলাদেশ বৈশ্বিক কার্বন নিঃসরণে খুব সামান্য অবদান রাখলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আমাদেরই বেশি বহন করতে হয়।”

অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণত জন্মদিন উপলক্ষে আনুষ্ঠানিক আয়োজন এড়িয়ে চলেন। ছাত্রদলের পক্ষ থেকে তার জন্মদিন পালনের বিভিন্ন কর্মসূচির কথা জানানো হলেও তিনি বিনয়ের সঙ্গে সেসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

“বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সবুজায়ন ও বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল একটি ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করেছে।”

কর্মসূচিতে ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন উপস্থিত ছিলেন।

রূপপুরে চেরনোবিলের মতো দুর্ঘটনার আশঙ্কা কতটুকু?

মিয়ানমারের গণহত্যার দায় ও বাংলাদেশের কূটনৈতিক অগ্রাধিকার

হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট

কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ