1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

পুত্র সন্তানের মা হলেন সামান্থা, ছেলের নাম রাখলেন দেব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমোরুর সংসারে এসেছে নতুন অতিথি। প্রথমবারের মতো মা-বাবা হয়েছেন এই তারকা দম্পতি। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সামান্থা। ছেলের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু। শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করে সন্তানের জন্মের খবর জানান সামান্থা। ছবিতে নবজাতকের ছোট্ট হাত দেখা যায়। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমাদের সুন্দর পুত্রসন্তান দেব নিদিমোরু। আমাদের হৃদয় এর চেয়ে বেশি আনন্দিত কখনো হয়নি।’ পাশাপাশি সন্তানের জন্মতারিখও উল্লেখ করেন তিনি। এর আগে সন্তান জন্মের কয়েকদিন আগে বাড়িতে পূজার আয়োজন করেছিলেন সামান্থা ও রাজ। ঘরোয়া ওই অনুষ্ঠানে তাদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পূজার কিছু মুহূর্তও ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। চলতি বছরের জুনে নিজের প্রথম মাতৃত্বের খবর প্রকাশ্যে আনেন সামান্থা। তার তেলেগু সিনেমা ‘মা ইনতি বাঙ্গারাম’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে সুখবরটি জানান তিনি। একই সঙ্গে সিনেমার কাজ শেষ করে কিছুদিনের বিরতি নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন অভিনেত্রী। ২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়েম্বাটুুরের ইশা ফাউণ্ডেশনে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন সামান্থা ও রাজ নিদিমোরু। এর আগে ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করছিলেন তারা। পরে ‘সিটাডেল: হানি বানি’ এবং ‘মা ইনতি বাঙ্গারাম’ প্রকল্পেও তাদের একসঙ্গে কাজ করতে দেখা যায়। সামান্থা ও রাজের সম্পর্ক নিয়ে আগে থেকেই ভক্তদের মধ্যে আলোচনা ছিল। এবার সন্তানের আগমনে তাদের জীবনে যুক্ত হলো নতুন আনন্দের অধ্যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ