1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে বাস চলাচল শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাত-সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। সড়কে ফিরেছে যানবাহনের স্বাভাবিক গতি, খুলেছে ব্যবসাপ্রতিষ্ঠান। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে গোপালগঞ্জের জনজীবন।

শুক্রবার সকাল ৬টার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকা ও চট্টগ্রামগামী দূরপাল্লার বাস চলাচল শুরু হয়। ইমাদ, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, কোটালীপাড়া এক্সপ্রেস, বনফুল, ফাল্গুনী, সোহাগ ও হানিফসহ বিভিন্ন পরিবহনের কাউন্টার সূত্রে জানা গেছে, সকাল থেকেই এ রুটে যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে ঢাকা থেকে গোপালগঞ্জের বিভিন্ন গন্তব্যেও বাস আসছে।

এর আগে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে পরিবহন মালিকেরা বাস চলাচল স্থগিত রাখেন। বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে মহাসড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে ফেলার পর যান চলাচল পুনরায় শুরু হয়। তবে সড়কের কিছু স্থানে এখনো গাছপালার ধ্বংসাবশেষ পড়ে থাকলেও সেগুলো পাশ কাটিয়ে যানবাহন চলাচল করছে।

দোলা পরিবহনের বাগেরহাটগামী বাসের সুপারভাইজার আজিম উদ্দিন বলেন, শুক্রবার সকাল থেকেই বাস চলাচল স্বাভাবিক রয়েছে। গোপালগঞ্জের ভেতরে এখন কোনো সমস্যা নেই।

টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ঢাকা গুলিস্তান কাউন্টারের ইনচার্জ বাঁধন বলেন, সকাল থেকেই কোটালীপাড়া থেকে ঢাকায় বাস আসছে। একই সঙ্গে ঢাকা থেকেও কোটালীপাড়ার উদ্দেশে বাস ছেড়ে যাচ্ছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে মহাসড়ক থেকে সব ধরনের প্রতিবন্ধকতা সরিয়ে সড়ক পরিষ্কার করা হয়। এরপর থেকেই যানবাহন চলাচল শুরু হয়েছে।

এদিকে মহাসড়কে দূরপাল্লার বাস চলাচলের পাশাপাশি জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতেও সব ধরনের যানবাহন চলাচল করছে। খুলেছে বিভিন্ন হাটবাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান। বৃহস্পতিবার লকডাউন ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে দোকানপাট বন্ধ থাকলেও শুক্রবার সকাল থেকে আবারও বেচাকেনা শুরু হয়েছে।

কোটালীপাড়ার ঘাঘর বাজারের ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, লকডাউনের কারণে বৃহস্পতিবার সব দোকানপাট বন্ধ ছিল। শুক্রবার সকাল থেকে দোকান খুলেছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের উপস্থিতিও বেড়েছে, বাজারে বেচাকেনা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ