1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে রাখার আবেদন আজকের রাশিফল: মুখ ফসকালেই বাধবে কেলেঙ্কারি, আসছে বিদেশ গমনের সুখবর আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ চাঁদপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেপ্তার রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার জোয়ান গার্সিয়া রূপগঞ্জের কারিগরদের হাতে ফিরছে ঢাকাই মসলিনের গৌরব আফ্রিকায় বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা জরুরি: ডিসিসিআই সভাপতি বাসের পর এবার খুলনা-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকটি লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা ছোড়ে। বোমা দুটি ব্যাংকের জানালায় আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে বিস্ফোরণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কেউ হতাহতও হননি। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, রাত আনুমানিক ১টার দিকে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির আলামত পাওয়া যায়নি। তিনি আরও বললেন, কারা এবং কী উদ্দেশ্যে ব্যাংকটি লক্ষ্য করে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ