1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষি ঋণের পরিধি বাড়াল বাংলাদেশ ব্যাংক; পরিবহন ও সংরক্ষণের পাশাপাশি প্রতিষ্ঠানও পাবে ঋণ বরিশালে নিখোঁজ বিচারক কুয়াকাটা থেকে উদ্ধার আওয়ামী লীগ ঠেকানোর দায় সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী এএফসি অ্যাওয়ার্ড নাইটে প্রথমবার দুই ক্যাটাগরিতে পুরস্কার জিতল বাফুফে আইসিজের রায় রোহিঙ্গাদের দুর্দশার দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি: এইচআরডব্লিউ সাইফ-ইয়াসিরের ব্যাটে সহজ জয় বাংলাদেশের শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৪১৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি বাগেরহাটের বিএনপি নেতাকে গাড়ি আটকে তুলে নেওয়ার অভিযোগ, দুজনকে মারধর

কৃষি ঋণের পরিধি বাড়াল বাংলাদেশ ব্যাংক; পরিবহন ও সংরক্ষণের পাশাপাশি প্রতিষ্ঠানও পাবে ঋণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

উৎপাদন পর্যায় থেকে ভোক্তার কাছে সঠিকভাবে খাদ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কৃষি ঋণ নেওয়ার প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উৎপাদন পরবর্তী কৃষি পণ্য সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন, অবকাঠামো ও প্রক্রিয়াজাতকরণের জন্যও এখন থেকে কৃষি ঋণ নেওয়ার সুযোগ মিলবে। পাশাপাশি এতদিন শুধু ব্যক্তি পর্যায়ে কৃষি ঋণ নেওয়ার সুযোগ থাকলেও এখন থেকে প্রতিষ্ঠানও এই ঋণ নিতে পারবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়, কৃষি কাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তি, দল, উদ্যোক্তা ও প্রতিষ্ঠান কৃষি ও পল্লী ঋণ প্রাপ্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

নতুন নির্দেশনা অনুযায়ী, কৃষি ঋণ বিতরণে শস্য-ফসল, সেচ ও কৃষি যন্ত্রপাতি, মৎস্য এবং প্রাণিসম্পদ—এই চারটি খাতকে অগ্রাধিকার দিতে হবে। এক্ষেত্রে ব্যাংকগুলোর বরাদ্দকৃত লক্ষ্যমাত্রার ৫৫ শতাংশ শস্য-ফসল খাতে, ২ শতাংশ সেচ ও কৃষি যন্ত্রপাতি খাতে, ১৩ শতাংশ মৎস্য খাতে এবং ২০ শতাংশ প্রাণিসম্পদ খাতে বিতরণ করতে হবে।

এছাড়া অবশিষ্ট ১০ শতাংশ ঋণ কৃষি উৎপাদন এবং পল্লী অঞ্চলে উৎপাদন ও সেবা খাতসহ সেচ ও কৃষি যন্ত্রপাতি, কৃষি প্রযুক্তি (যেমন: কৃষি বিষয়ক ডিজিটাল সেবা, প্রিসিশন ফার্মিং ও ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার), অ্যাগ্রিকালচারাল ভ্যালু চেইন (যেমন: কৃষি পণ্যের উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, অবকাঠামো, প্রক্রিয়াজাতকরণ, বিপণন, যান্ত্রিকীকরণ) ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে বিতরণ করা যাবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'বিভিন্ন মন্ত্রণালয়, ব্যাংক ও মাঠ পর্যায়ের কৃষকদের সুপারিশে কৃষি ঋণ দেওয়ার পরিধি আরেকটু বাড়ানো হয়েছে। আগে কৃষি ঋণ শুধু কৃষি উৎপাদনে দেওয়া হতো; পণ্য সংরক্ষণাগার কিংবা পরিবহনে কৃষি ঋণ দেওয়া হতো না। ফলে কৃষকদের রিটেইল কিংবা এসএমই খাত থেকে ঋণ নিতে হতো।

ওই কর্মকর্তা আরও বলেন, 'এজন্য প্রোডাকশন ও ভ্যালু চেইনের মধ্যে একটা গ্যাপ ছিল, যা সমস্যা তৈরি করত। তাই কেন্দ্রীয় ব্যাংক ঋণ নেওয়ার পরিধি আরও বাড়িয়েছে। এখন থেকে কৃষকরা উৎপাদনের পরেও কৃষি পণ্য পরিবহন কিংবা সংরক্ষণের জন্য ঋণ পাবেন। পুরো ভ্যালু চেইনটাকেই এগ্রি ক্রেডিটের (কৃষি ঋণ) মধ্যে নিয়ে আসা হয়েছে।'

আগে শুধু ব্যক্তি পর্যায়ে কৃষি ঋণ নেওয়া যেত উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন সার্কুলার অনুযায়ী এখন থেকে প্রতিষ্ঠানও কৃষি ঋণ নিতে পারবে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ