1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
রপ্তানি বহুমুখীকরণে পুনঃআর্থায়ন স্কিমে যুক্ত হলো কৃষি ব্যাংক প্রবল ঘূর্ণিঝড় ‘আভকান’: টানা দুদিন ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস রাজশাহীতে বিআরটিসির বাস ডিপোতে পেট্রোল বোমা নিক্ষেপ, ২ বাসে আগুন; রেললাইনে অগ্নিসংযোগ অন্তত ২১ জেলায় ককটেল বিস্ফোরণ-গাড়িতে আগুন, সারাদেশে নিরাপত্তা জোরদার হাইওয়েতে যান চলাচল স্বাভাবিক, সতর্ক অবস্থানে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া ইতিহাসের নিকৃষ্ট ঘটনা: প্রধান বিচারপতি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭ কটিয়াদীতে পুলিশের অভিযানে ৪০০-এর বেশি লগি-বৈঠা জব্দ, আটক ১ দীর্ঘ ৪০ বছর পর আজ উদ্বোধন হবে পাবনা-ঢাকা সরাসরি রেল ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ককটেল, গান পাউডার, ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৫৪ জন, ওয়ারীতে ৭৪ জন, মতিঝিলে ৪৩ জন, তেজগাঁওয়ে ৯১ জন, মিরপুরে ১০৩ জন, গুলশানে ৬৬ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, এসআরইউতে ৭ জন এবং গোয়েন্দা বিভাগ ১০ জনকে গ্রেফতার করেছে।

অভিযানে চারটি ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার, ১১ হাজার ৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম ও এক পুরিয়া গাঁজা, ২ দশমিক ২ গ্রাম হেরোইন এবং চার বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি ট্রাক, পাঁচটি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, বুধবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার ও আলামত উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ