1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
রপ্তানি বহুমুখীকরণে পুনঃআর্থায়ন স্কিমে যুক্ত হলো কৃষি ব্যাংক প্রবল ঘূর্ণিঝড় ‘আভকান’: টানা দুদিন ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস রাজশাহীতে বিআরটিসির বাস ডিপোতে পেট্রোল বোমা নিক্ষেপ, ২ বাসে আগুন; রেললাইনে অগ্নিসংযোগ অন্তত ২১ জেলায় ককটেল বিস্ফোরণ-গাড়িতে আগুন, সারাদেশে নিরাপত্তা জোরদার হাইওয়েতে যান চলাচল স্বাভাবিক, সতর্ক অবস্থানে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া ইতিহাসের নিকৃষ্ট ঘটনা: প্রধান বিচারপতি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭ কটিয়াদীতে পুলিশের অভিযানে ৪০০-এর বেশি লগি-বৈঠা জব্দ, আটক ১ দীর্ঘ ৪০ বছর পর আজ উদ্বোধন হবে পাবনা-ঢাকা সরাসরি রেল ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ

দীর্ঘ ৪০ বছর পর আজ উদ্বোধন হবে পাবনা-ঢাকা সরাসরি রেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

দীর্ঘ ৪০ বছর প্রতীক্ষার অবসান হয়ে আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে চালু হবে পাবনা টু ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস। এতে জেলাজুড়ে বইছে আনন্দ ও উচ্ছ্বাস, চারিদিকে যেন সাঁজ সাঁজ রব উঠেছে।

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে পাবনা-ঢাকা রুটে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস ’ এবং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে আন্তঃনগর ট্রেন উদ্বোধন হবে।

আজ বিকাল ৩টায় মিনিটে পাবনা স্টেশন থেকে উদ্বোধন করার কথা রয়েছে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে, রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস।

​প্রায় চার দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। সেই লক্ষ্যে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামের এক জোড়া আন্তঃনগর ট্রেনের মাধ্যমে সরাসরি রেলপথে রাজধানীর সঙ্গে যুক্ত হচ্ছে উত্তরের এই জনপদ। এমন খবরে আনন্দে ভাসছে জেলার শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ।

১৯১৫ সালে ব্রিটিশ আমলে হার্ডিঞ্জ ব্রিজ চালুর মাধ্যমে এই অঞ্চলে রেল যোগাযোগ শুরু হলেও মূল শহরটি ছিল রেল নেটওয়ার্কের বাইরে। ২০১৩ সালে ১ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে ঈশ্বরদী- পাবনা-ঢালারচর রেলপথ নির্মাণ প্রকল্প শুরু হয়ে ২০১৯ সালে শেষ হয়। তবে সেসময় কেবল পাবনা-রাজশাহী রুটে একটি লোকাল ট্রেন চালু করা হয়েছিল। ২০২৩ সালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পাবনার জনসভায় ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিলেও তা আলোর মুখ দেখেনি।

পরবর্তীতে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নির্বাচনি ইশতেহারে বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। আর রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম শোভনের প্রচেষ্টায় সেই প্রতিশ্রুতি আজ বাস্তবে রূপ নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ