1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
রপ্তানি বহুমুখীকরণে পুনঃআর্থায়ন স্কিমে যুক্ত হলো কৃষি ব্যাংক প্রবল ঘূর্ণিঝড় ‘আভকান’: টানা দুদিন ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস রাজশাহীতে বিআরটিসির বাস ডিপোতে পেট্রোল বোমা নিক্ষেপ, ২ বাসে আগুন; রেললাইনে অগ্নিসংযোগ অন্তত ২১ জেলায় ককটেল বিস্ফোরণ-গাড়িতে আগুন, সারাদেশে নিরাপত্তা জোরদার হাইওয়েতে যান চলাচল স্বাভাবিক, সতর্ক অবস্থানে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া ইতিহাসের নিকৃষ্ট ঘটনা: প্রধান বিচারপতি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭ কটিয়াদীতে পুলিশের অভিযানে ৪০০-এর বেশি লগি-বৈঠা জব্দ, আটক ১ দীর্ঘ ৪০ বছর পর আজ উদ্বোধন হবে পাবনা-ঢাকা সরাসরি রেল ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ

কটিয়াদীতে পুলিশের অভিযানে ৪০০-এর বেশি লগি-বৈঠা জব্দ, আটক ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অভিযান চালিয়ে ৪০০টির বেশি লগি-বৈঠা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ধুলদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার দিবাগত রাতে জেলা পুলিশের মিডিয়া সেল ও কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধুলদিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে সরে যান। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৪০০টির বেশি লগি-বৈঠা উদ্ধার করা হয়। একই সময় জসিম উদ্দিন নামে একজনকে আটক করা হয়। পুলিশের দাবি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে একটি চক্র এসব লগি-বৈঠা মজুত করছিল। তবে এ মজুতের সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ