1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনামঃ

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে গভীর রাতে দুর্বৃত্তের আগুন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস ভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে সাতকানিয়া পৌরসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) বাসভবনের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে বোতলে করে দাহ্য কোনো পদার্থ দিয়ে সেখানে আগুন দেওয়া হয়েছে। এতে ভবনের বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি।

গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া এরিয়া অফিস ও ঢেমশা শাখা একই ভবনে অবস্থিত। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। গভীর রাতে জানালা দিয়ে তাঁরা ভবনের প্রধান ফটকে আগুন জ্বলতে দেখেন। পরে নিচে নেমে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া এরিয়া ম্যানেজার মাহবুবুর রহমান বলেন, অগ্নিসংযোগের বিষয়টি বুঝতে পেরে ভবনে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

খবর পেয়ে সকালে সাতকানিয়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থলে বোতলজাতীয় কোনো বস্তু দিয়ে আগুন লাগানোর আলামত পাওয়া গেছে। অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ