1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্প চীনে পৌঁছানোর আগেই শি-পুতিন বৈঠক, পশ্চিমাদের বাণিজ্যনীতি ও নিষেধাজ্ঞার সমালোচনা জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে নতুন বিধিমালা, গঠিত হবে ৩ স্তরের কমিটি রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগানে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ আজ ৪ জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন খুলনায় ঘের ব্যবসায়ীকে গুলি, আহত হয়েছেন ভ্যানচালকও পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ খুলনায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে ৪ গুলি, গুলিবিদ্ধ ভ্যানচালকও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ নেতার বাঁশখালীতে পেট্রোল ঢেলে বিএনপি নেতার বাড়িতে আগুন

আজ ৪ জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

এমটিনিউজ ডেস্ক : শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ৪৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকার মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন ২০ প্লাটুন। গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা ও বৈশয়া কুড়িবাড়ি এলাকায় মোতায়েন রয়েছেন ১৫ প্লাটুন।

এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন তারা।

এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত তথ্য আদান-প্রদানের জন্য বিজিবি সদর দপ্তরে বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু রাখা হয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ