1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ খুলনায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে ৪ গুলি, গুলিবিদ্ধ ভ্যানচালকও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ নেতার বাঁশখালীতে পেট্রোল ঢেলে বিএনপি নেতার বাড়িতে আগুন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে হারিয়ে ফাইনালে পাকিস্তান বাংলাদেশের ১২ খাতের পণ্যে আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহ বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় জাতিসংঘের প্রতিক্রিয়া

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

রাজশাহী নগরীর গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে দুটি পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে নগরীর বনলতা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ব্যাংক ভবনের নিচতলার জানালা ও কাচের ফিটিংস ভেঙে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। ব্যাংকটির কার্যালয়টি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) শাহ্ মখদুম থানার আওতাধীন বনলতা আবাসিক এলাকায় অবস্থিত। পুলিশ প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা দাহ্য পদার্থভর্তি দুটি কাচের বোতল ভবন লক্ষ্য করে ছুড়ে মারে। এতে ভবনের নিচতলার রাস্তার পাশের অংশে বিস্ফোরণ ঘটে এবং জানালা ও কাচের ফিটিংস ক্ষতিগ্রস্ত হয়। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, জয় বাংলা স্লোগান দিয়ে অজ্ঞাতপরিচয় দুই যুবক পাশের রাস্তা থেকে ব্যাংক কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করছেন। আরও পড়ুন যশোরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, আতঙ্ক ১৩ নভেম্বর ২০২৬ শাহ্ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী জানিয়েছেন, হামলায় ভবনের কিছু কাচ ভেঙে গেলেও ব্যাংকের দাপ্তরিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি। গুরুত্বপূর্ণ নথিপত্র বা সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও পাওয়া যায়নি। ওসি আরও জানিয়েছেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও ঘটনার কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ