1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ খুলনায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে ৪ গুলি, গুলিবিদ্ধ ভ্যানচালকও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ নেতার বাঁশখালীতে পেট্রোল ঢেলে বিএনপি নেতার বাড়িতে আগুন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে হারিয়ে ফাইনালে পাকিস্তান বাংলাদেশের ১২ খাতের পণ্যে আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহ বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় জাতিসংঘের প্রতিক্রিয়া

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আর সেই উত্তেজনা যদি গড়ায় শেষ ওভারে, তাহলে রোমাঞ্চের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। ব্লাইন্ড এশিয়া কাপে তেমনই এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।

মঙ্গলবার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১১ রান। হাতে তখন মাত্র ২ উইকেট। শেষ ওভারের চতুর্থ বলে নবম উইকেট হারিয়ে আরও চাপে পড়ে দলটি। তবে সেখান থেকেই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লেখেন বি-২ ক্যাটাগরির ব্যাটার নিমাত।

দুর্গার করা ওভারের চতুর্থ বলে বিশাল এক ছক্কা হাঁকান নিমাত। পুরো ইনিংসে এটিই ছিল তাঁর প্রথম ছক্কা। তাতে শেষ বলে জয়ের সমীকরণ নেমে আসে মাত্র ১ রানে। স্নায়ুচাপের সেই মুহূর্তে শেষ বলে দৌড়ে দুই রান নিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন তিনি।

এর আগে টসের পর ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন দুর্গা। সঞ্জয় কুমার ২২ বলে ৩০ এবং দুন্না ১৩ বলে ২৬ রান করেন। পাকিস্তানের হয়ে বদর মুনির, বাবর ও মুহাম্মদ একটি করে উইকেট শিকার করেন।

১৮১ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই লড়াই চালিয়ে যায় পাকিস্তান। দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন নিসার। ৫১ বলে ৬৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। এছাড়া সাফাদারের ব্যাট থেকে আসে ২৬ বলে ৩১ রান। ভারতের হয়ে দুন্না ভেংকট সর্বোচ্চ দুটি উইকেট নেন।

তবে ম্যাচে ভারতের ফিল্ডিংয়ের দুর্বলতাও বড় প্রভাব ফেলে। অতিরিক্ত খাত থেকে ৩২ রান খরচ করে ভারত, যা শেষ পর্যন্ত পাকিস্তানের জয়ের পথ সহজ করে দেয়।

এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিল পাকিস্তান। অন্যদিকে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে জয়ী দলই শিরোপার লড়াইয়ে পাকিস্তানের প্রতিপক্ষ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ