1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ খুলনায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে ৪ গুলি, গুলিবিদ্ধ ভ্যানচালকও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ নেতার বাঁশখালীতে পেট্রোল ঢেলে বিএনপি নেতার বাড়িতে আগুন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে হারিয়ে ফাইনালে পাকিস্তান বাংলাদেশের ১২ খাতের পণ্যে আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহ বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় জাতিসংঘের প্রতিক্রিয়া

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ নেতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন করে ক্যাম্পাস বন্ধ রাখার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। তিনি বলেন, প্রধান ফটকে দায়িত্বরত পুলিশ মোবাইল ফোনে দুটি ককটেল পাওয়া গেছে বলে জানিয়েছে। একটি বিস্ফোরিত ও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় দেখা গেছে।

প্রক্টর আরও বলেন, ‘এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোবাইল ফোনে কল করে বলেছেন, ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখতে হবে। মূলত পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের ওপর ভীতিকর পরিবেশ তৈরির জন্য এ ঘটনা ঘটিয়েছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা।’

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাত ৮টার দিকে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। পরে সেখানে একটি ককটেল বিস্ফোরিত ও একটি অক্ষত অবস্থায় পাওয়া যায়।

কাজলা ফাঁড়ি থানার তদন্ত কর্মকর্তা মোসতাক আহমেদ বলেন, ‘আমরা শব্দ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং অক্ষত অবস্থায় আরও একটি পড়ে রয়েছে। আমাদের বিশেষজ্ঞ টিম এলে এটি উদ্ধার করা হবে।’

এ ঘটনায় সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ