1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
চার মাসে প্রবাসী আয়ের ৪৪.৬ শতাংশ এসেছে ছয় উপসাগরীয় দেশ থেকে শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ: দুদক এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলার অভিযোগ জরিমানা ছাড়া রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর বাংলাদেশে ঢুকে পর্যটকদের মারধরের চেষ্টা, পতাকা বৈঠকে বিএসএফ সদস্যকে ফেরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফটকে হাতবোমা বিস্ফোরণ ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নেছারাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল টিন, নগদ অর্থ-কম্বল ও চাল রেজল্যুশনের আওতায় সংকটে থাকা পদ্মা ব্যাংক চাঁদপুর জেলা যুবদলের সভাপতি আকাশ ও সম্পাদক বাহার

চাঁদপুর জেলা যুবদলের সভাপতি আকাশ ও সম্পাদক বাহার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

(চাঁদপুর), আরটিভি নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, চাঁদপুর জেলা শাখার সভাপতি নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারকে মনোনীত করে জেলা যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ কমিটির অনুমোদন দিয়েছেন।

আগামী ৩০ দিনের মধ্যে চাঁদপুর জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে নুরুল আমিন খান আকাশ সাধারণ সম্পাদক ও ফয়সাল আহমেদ বাহার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চাঁদপুর জেলা যুবদলের নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ