1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
চার মাসে প্রবাসী আয়ের ৪৪.৬ শতাংশ এসেছে ছয় উপসাগরীয় দেশ থেকে শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ: দুদক এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলার অভিযোগ জরিমানা ছাড়া রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর বাংলাদেশে ঢুকে পর্যটকদের মারধরের চেষ্টা, পতাকা বৈঠকে বিএসএফ সদস্যকে ফেরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফটকে হাতবোমা বিস্ফোরণ ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নেছারাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল টিন, নগদ অর্থ-কম্বল ও চাল রেজল্যুশনের আওতায় সংকটে থাকা পদ্মা ব্যাংক চাঁদপুর জেলা যুবদলের সভাপতি আকাশ ও সম্পাদক বাহার

জরিমানা ছাড়া রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

অক্টোবর মাসের মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন জমা দেওয়ার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো ধরনের সুদ ও জরিমানা ছাড়াই অনলাইনে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা।

ই-ভ্যাট সিস্টেমে সার্ভার জটিলতার কারণে রিটার্ন জমার সময়সীমা বাড়ানো হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হলেও মঙ্গলবার (১৭ নভেম্বর) তা এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত বিশেষ আদেশে বলা হয়েছে, গত ১৫ নভেম্বর থেকে ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে ব্যবহারকারীর (কনকারেন্ট ইউজার) সংখ্যা অত্যধিক বেড়ে যাওয়ায় সার্ভারে জটিলতা দেখা দেয়। এতে নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর মাসের কর রিটার্ন দাখিলের কার্যক্রম ব্যাহত হয়।

এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে রিটার্ন জমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় এনবিআর।

নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন অনলাইনে জমা দেওয়া যাবে। নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে করদাতাদের কোনো সুদ বা জরিমানা দিতে হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ