1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
চার মাসে প্রবাসী আয়ের ৪৪.৬ শতাংশ এসেছে ছয় উপসাগরীয় দেশ থেকে শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ: দুদক এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলার অভিযোগ জরিমানা ছাড়া রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর বাংলাদেশে ঢুকে পর্যটকদের মারধরের চেষ্টা, পতাকা বৈঠকে বিএসএফ সদস্যকে ফেরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফটকে হাতবোমা বিস্ফোরণ ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নেছারাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল টিন, নগদ অর্থ-কম্বল ও চাল রেজল্যুশনের আওতায় সংকটে থাকা পদ্মা ব্যাংক চাঁদপুর জেলা যুবদলের সভাপতি আকাশ ও সম্পাদক বাহার

প্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণের প্রকল্প হচ্ছে: সংসদে ধর্মমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

চলতি অর্থবছর ধর্মীয় সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ব্যক্তি, সংসদে জানান ধর্মমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিকে রাষ্ট্রীয় সম্মানী দেওয়া হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

তবে মসজিদের খতিবদের আপাতত এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নেই।

মঙ্গলবার জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে ধর্মমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, তিন হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জায় কর্মরত ধর্মীয় ব্যক্তিরা সম্মানী পাবেন। মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা এ কর্মসূচির আওতায় থাকবেন।

সম্পূরক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, সম্মানী পাওয়া ধর্মীয় ব্যক্তিদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে।

এদিকে সম্মানীর তালিকা তৈরিতে বিরোধী দলের প্রতিনিধিদের না রাখার অভিযোগ তোলেন যশোর-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. গোলাম রছুল।

তিনি বলেন, তার নির্বাচনি এলাকায় ইমাম, মুয়াজ্জিন ও খাদেম বাছাইয়ের কমিটিতে বিরোধী দলের কোনো প্রতিনিধি রাখা হয়নি। সরকারদলীয় ব্যক্তিরা নিজেদের মত করে তালিকা করেছেন। এ নিয়ে সংবাদ সম্মেলন করেও প্রতিকার পাননি তিনি।

বাছাই কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিদের রাখা হবে কি না, জানতে চাইলে ধর্মমন্ত্রী বলেন, “সরকারের স্বচ্ছতার কোনো অভাব নেই।”

নোয়াখালী-৫ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক মন্দির নির্মাণের প্রকল্প তৈরির কাজ চলছে। অনুমোদনের পর বাস্তবায়নের সময় নির্ধারণ করা যাবে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে কোরআনের অর্থ শেখানোর ব্যবস্থা করতে সরকার চেষ্টা করবে।

আজান দেওয়ার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের প্রস্তাব দেন আরেক সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন। তবে প্রশ্নটি স্পষ্ট নয় জানিয়ে ধর্মমন্ত্রী তাকে লিখিত নোটিস দেওয়ার পরামর্শ দেন।

পাবনা-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুহাম্মাদ আলী আছগারের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, ২০২৭ সালে বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ করার সুযোগ পাবেন। হজের খরচ কমাতে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ চলছে।

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?

আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা

ভোগের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে তরুণদের দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ