1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
চার মাসে প্রবাসী আয়ের ৪৪.৬ শতাংশ এসেছে ছয় উপসাগরীয় দেশ থেকে শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ: দুদক এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলার অভিযোগ জরিমানা ছাড়া রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর বাংলাদেশে ঢুকে পর্যটকদের মারধরের চেষ্টা, পতাকা বৈঠকে বিএসএফ সদস্যকে ফেরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফটকে হাতবোমা বিস্ফোরণ ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নেছারাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল টিন, নগদ অর্থ-কম্বল ও চাল রেজল্যুশনের আওতায় সংকটে থাকা পদ্মা ব্যাংক চাঁদপুর জেলা যুবদলের সভাপতি আকাশ ও সম্পাদক বাহার

সাত বছর পর রেকর্ড আটবারের শিরোপা জিতল খুলনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

শিরোপায় আগেই এক হাত দিয়ে রেখেছিল খুলনা। আজ শেষ দিনে আনুষ্ঠানিকতা সারল তারা। তাতে দীর্ঘ সাত বছর পর জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শিরোপা জিতল দক্ষিণবঙ্গের এই দল।

খুলনার শিরোপা জয়ের পথে একমাত্র বাধা হতে পারত সিলেট। গতকাল তিন দিনে ম্যাচ জিতে শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশালকে ইনিংস ও ৩৮ রানে হারিয়েছে শিরোপার সম্ভাবনা জাগিয়ে তুলেছিল সিলেট। খুলনার সামনে সমীকরণ কেবল ড্র করা না হয় ম্যাচ জেতা। আজ শেষ দিনে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুরকে ৯ উইকেটে হারিয়ে অষ্টমবারের মতো এনসিএল জিতল খুলনা। এর আগে সবশেষ ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল খুলনা।

দ্বিতীয় ইনিংসে ৪৯ ওভারে ৯ উইকেটে ১৯৪ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে রংপুর। তবে রংপুর আর কোনো রান যোগ করতে পারেনি। দিনের খেলার দ্বিতীয় বলেই মিম মোসাদ্দেককে (২৩) ফিরিয়ে রংপুরের ইনিংসের ইতি টানেন খুলনার পেসার সফর আলী। আগে ১৬ রানের লিড থাকায় খুলনার সামনে স্কোরটা দাঁড়ায় ২০১ রানের।

২০১ রানের লক্ষ্যে নেমে আজিজুল হাকিম তামিম-এনামুল হক বিজয় ২২ ওভারে ১২৩ রানের উদ্বোধনী জুটি গড়েন। ২২তম ওভারের শেষ বলে বিজয়কে বোল্ড করে জুটি ভাঙেন রংপুরের পেসার আবু হাসিম। ৬৮ বলে ১১ চার ও ২ ছক্কায় ৮১ রান করেন বিজয়। এরপর তিন নম্বরে নামা কালাম সিদ্দিকী আলিন ও আজিজুল হাকিম তামিম ৭৮ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। ৯ উইকেটের জয়ে অষ্টম এনসিএল জয়ের পর ম্যাচসেরা হয়েছেন খুলনার পেসার সফর আলী। ১০৪ রানে নিয়েছেন ৯ উইকেট। যার মধ্যে দ্বিতীয় ইনিংসে ৪০ রানে নিয়েছেন ৫ উইকেট।

এর আগে টস হেরে আগে ব্যাটিং পাওয়া রংপুর প্রথম ইনিংসে ৮৮.৩ ওভারে ৩৩৮ রানে গুটিয়ে গেছে। অধিনায়ক আব্দুল্লাহ আল মামুনের ৭৩ রানই দলের সর্বোচ্চ। খুলনা এরপর প্রথম ইনিংসে ৮১.২ ওভারে ৩২২ রানে গুটিয়ে গেছে। উইকেটরক্ষক ব্যাটার ১৪১ বলে ১৫ চারে করেন ১০৫ রান। অধিনায়ক মোহাম্মদ মিঠুন করেন ৭৪ রান। ৯১ বলের ইনিংসে মেরেছেন ৯ চার ও ১ ছক্কা। রংপুরের তাফসির আরাফাত তাসিব নিয়েছেন ৪ উইকেট।

৭ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে ২০২৬-২৭ এনসিএলের পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শেষ করল খুলনা। দুইয়ে থাকা সিলেটের পয়েন্ট ৩২। সাত ম্যাচ খেলে তিনটি করে ম্যাচ জিতেছে ও ড্র করেছে তারা। হেরেছে এক ম্যাচ। গতকাল তিন দিনে শেষ হওয়া ম্যাচে বরিশালকে ইনিংসে হারায় খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ