1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্প চীনে পৌঁছানোর আগেই শি-পুতিন বৈঠক, পশ্চিমাদের বাণিজ্যনীতি ও নিষেধাজ্ঞার সমালোচনা জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে নতুন বিধিমালা, গঠিত হবে ৩ স্তরের কমিটি রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগানে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ আজ ৪ জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন খুলনায় ঘের ব্যবসায়ীকে গুলি, আহত হয়েছেন ভ্যানচালকও পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ খুলনায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে ৪ গুলি, গুলিবিদ্ধ ভ্যানচালকও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ নেতার বাঁশখালীতে পেট্রোল ঢেলে বিএনপি নেতার বাড়িতে আগুন

বাগেরহাট জেলা যুবদলের কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

বাগেরহাটে জেলা যুবদলের (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সুজন মোল্লাকে সভাপতি ও শেখ মনিরুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এ কমিটি ঘোষণা করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ঘোষিত আট সদস্যের কমিটির অন্য নেতারা হলেন, সিনিয়র সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ,সহসভাপতি মনিরুজ্জামান মান্না, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপ ও ওমর আলী মুন্না এবং সাংগঠনিক সম্পাদক সুমন পাইক।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ কমিটির অনুমোদন দিয়েছেন।

একইসঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে বাগেরহাট জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে বাগেরহাট জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট নেতাকর্মীদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ