1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্প চীনে পৌঁছানোর আগেই শি-পুতিন বৈঠক, পশ্চিমাদের বাণিজ্যনীতি ও নিষেধাজ্ঞার সমালোচনা জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে নতুন বিধিমালা, গঠিত হবে ৩ স্তরের কমিটি রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগানে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ আজ ৪ জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন খুলনায় ঘের ব্যবসায়ীকে গুলি, আহত হয়েছেন ভ্যানচালকও পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ খুলনায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে ৪ গুলি, গুলিবিদ্ধ ভ্যানচালকও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ নেতার বাঁশখালীতে পেট্রোল ঢেলে বিএনপি নেতার বাড়িতে আগুন

শ্বাস নেওয়াও ঝুঁকিপূর্ণ, দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় শহরটির বায়ুমান সূচক (একিউআই) রেকর্ড করা হয়েছে ৩৩৬। এই মাত্রাকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার।

মঙ্গলবার সকালে আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় ঢাকার অবস্থান সবার ওপরে দেখা যায়। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। শহরটির বায়ুমান সূচক ২৬৬, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ের।

এ ছাড়া ২১৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৯৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। আর ১৮২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। সূচক ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বাতাসের মান অস্বাস্থ্যকর।

অন্যদিকে, বায়ুমান সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়। সেই হিসাবে মঙ্গলবার সকালে ঢাকার বাতাস দূষণের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ পর্যায়ে ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ