1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল টিন, নগদ অর্থ-কম্বল ও চাল রেজল্যুশনের আওতায় সংকটে থাকা পদ্মা ব্যাংক চাঁদপুর জেলা যুবদলের সভাপতি আকাশ ও সম্পাদক বাহার চট্টগ্রামের ৮৫% ব্যবসা প্রতিষ্ঠানে মূলধনের অভাব: শুমারি লন্ডনে এনসিপির অনুষ্ঠানে আ. লীগের হামলা, কয়েকজন প্রবাসী ও শিক্ষার্থী আহত: নাহিদ ইসলাম বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর কাছে ডিপফেক ও সাইবার নিরাপত্তা নিয়ে প্রকল্প উপস্থাপন ইন্টার্নদের খুলনায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দম্পতির প্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণের প্রকল্প হচ্ছে: সংসদে ধর্মমন্ত্রী আফগানিস্তানকে ৫৭ রানে হারাল জিম্বাবুয়ে

কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

রাঙ্গামাটির কাপ্তাই লেকে অনুষ্ঠিত হয়েছে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা-২০২৬।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই লেকের মগবান টিলা এলাকা থেকে শুরু হয়ে প্রতিযোগিতাটি শেষ হয় রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন পর্যটন অবতরণ ঘাট এলাকায়।

এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা ১৮ জন এবং স্বাগতিক রাঙ্গামাটির দুইজনসহ মোট ২০ জন সাঁতারু অংশ নেন। পুরুষ বিভাগে ১০ কিলোমিটার এবং নারী বিভাগে ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন প্রতিযোগীরা।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. ফয়সাল। দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ।

অন্যদিকে, নারী বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর মোছাম্মৎ মুক্তি খাতুন এবং দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার।

প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরারী।

এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ নৌবাহিনী, জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন শহীদ শুক্কুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এতে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। সফলভাবে সাঁতার শেষ করা প্রত্যেক প্রতিযোগীকেও সনদ ও আর্থিক পুরস্কার দেওয়া হয়।

নৌবাহিনী প্রধান বলেন, পার্বত্য চট্টগ্রামের মাটি থেকে উঠে এসেছে অসংখ্য প্রতিভাবান সাঁতারু। আমাদের বিশ্বাস একদিন এই সাঁতারুরাই দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের সুনাম ও গৌরব বয়ে আনবে।

তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক মানের সাঁতারু হিসেবে গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। এ লক্ষ্যে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ কর্মসূচির মাধ্যমে প্রতিভা অন্বেষণ ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ