1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক প্রত্যাহার; নতুন ডিসি আলমগীর কবীর খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ল দুর্বৃত্তরা বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যা হয়নি: তথ্য প্রতিমন্ত্রী পরীমনিকে নিয়ে অপু বিশ্বাসের নতুন মন্তব্য: ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’ মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন অভিনেত্রী সামিরা খান মাহি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ ধরনের খেলাধুলার নির্দেশ সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে দেশে বাড়ছে স্মার্টফোনের উৎপাদন, কমছে ফিচার ফোনের দাপট লিটন-হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য ও পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

পরীমনিকে নিয়ে অপু বিশ্বাসের নতুন মন্তব্য: ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

বিনোদন ডেস্ক: ঢালিউডের দুই জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির মধ্যকার দ্বন্দ্ব ও শীতল সম্পর্ক নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে ইঙ্গিত করে কটাক্ষ করার ঘটনা এর আগেও দেখা গেছে। তবে এবার সেই পুরনো বিরোধ রূপ নিয়েছে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়িতে। পরীমনিকে নিয়ে অপু বিশ্বাসের সাম্প্রতিক একটি মন্তব্যের জেরে নতুন করে তুঙ্গে উঠেছে তাদের এই বাগবিতণ্ডা।

সাম্প্রতিক একটি অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা পরীমনির নানা কর্মকাণ্ড ও জীবনযাপন নিয়ে অপু বিশ্বাসের কাছে জানতে চান। জবাবে অপু মন্তব্য করেন যে, একজন শিল্পীর জীবন সবসময় গোছানো থাকা উচিত। অপুর এই মন্তব্য স্বাভাবিকভাবে নেননি পরীমনি।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারিশা হককে ইঙ্গিত করে নিজের অবস্থান তুলে ধরেন অপু বিশ্বাস। সেখানে ব্র্যান্ড অ্যাম্বাসাডর ও সাধারণ ইনফ্লুয়েন্সারদের পার্থক্যের কথা উল্লেখ করে বিভিন্ন অনুষ্ঠানে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়ে আপত্তি জানান তিনি। অপুর সেই ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করে তির্যক ভাষায় তীব্র কটাক্ষ করেন পরীমনি। এমনকি তাকে উদ্দেশ করে বেশ কড়া ভাষাও ব্যবহার করেন তিনি।

পরীমনি ও তার সমর্থকদের সেই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন অপু বিশ্বাস। সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পরীমনির নাম সরাসরি উল্লেখ না করলেও তার চলচ্চিত্র ক্যারিয়ার ও সাফল্য নিয়ে প্রশ্ন তোলেন অপু।

চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অপু বিশ্বাস বলেন, ‘যার ২৫ সিনেমার মাঝে ২০টি সিনেমাই ফ্লপ, ৫টি সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’

অপুর এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের অত্যন্ত সরব হয়েছেন পরীমনি। একটি নতুন পোস্টে সরাসরি নাম উল্লেখ না করলেও অপুকে উদ্দেশ করেই কটাক্ষ করেন ‘স্বপ্নজাল’ খ্যাত এই অভিনেত্রী। ফলে দুই জনপ্রিয় নায়িকার পাল্টাপাল্টি আক্রমণ ও ব্যক্তিগত কাদা ছোড়াছুড়িতে নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে তাদের দীর্ঘদিনের এই বিরোধ।

এদিকে দুই তারকার এমন প্রকাশ্য ব্যক্তিগত আক্রমণ ও পারস্পরিক দ্বন্দ্ব নিয়ে বিনোদন অঙ্গনের অনেকেই বিরক্তি ও হতাশা প্রকাশ করেছেন। সচেতন মহলের মতে, চলচ্চিত্রের গঠনমূলক কাজ, সৃষ্টিশীলতা ও পেশাদারত্ব নিয়ে আলোচনার বদলে তারকাদের এমন প্রকাশ্য কাদা ছোড়াছুড়ি ঢালিউডের বর্তমান সংকট ও ভঙ্গুর অবস্থাকেই আরও বেশি স্পষ্ট করে তুলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ