1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
‎সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঠেকাতে সমন্বিত আইন প্রণয়নের আহ্বান ‘সড়ক বেহাল, ট্রেনে নানা জটিলতা’, ১১ দলের ঢাকা-সিলেট লং মার্চ স্থগিত বাংলাদেশের মোট বাণিজ্যঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার, সবচেয়ে বেশি ভারতের সঙ্গে ইশতেহার চান চা শ্রমিকরা, প্রতিশ্রুতি দিতে প্রস্তুত নন প্রার্থীরা গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ গোপালগঞ্জে জননিরাপত্তায় দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন মারা গেছেন প্রবীণ তেলুগু অভিনেতা গিরি বাবু দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে! মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি দুবাইফেরত যাত্রীর পায়ুপথে এক হালি ডিম্বাকৃতি সোনা, অন্তর্বাসে পেস্ট

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

পাকিস্তানের গণ্ডি পেরিয়ে দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দর্শকদের মনেও শক্ত জায়গা করে নিয়েছে জনপ্রিয় পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’। নাটকটির টানটান গল্প, আবেগময় দৃশ্য এবং শিল্পীদের অনবদ্য অভিনয় ইতিমধ্যে ভক্তদের মুগ্ধ করেছে। তবে নাটকটির জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের মনে তৈরি হয়েছিল নতুন কৌতূহল—প্রিয় এই ধারাবাহিকটি শেষ পর্যন্ত কত পর্বে গিয়ে শেষ হবে? অবশেষে সেই প্রশ্নের উত্তর সামনে এসেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘রিভিউইট’-এর প্রতিবেদন সূত্রে জানা গেছে, নাটকটির মোট পর্বসংখ্যা নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন ডিজিটাল মিডিয়া উপস্থাপক ও নাটক পর্যালোচক সোনিয়া রাও। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, নির্মাতারা শুরুতে নাটকটির জন্য ৩৮টি পর্বের পরিকল্পনা করলেও দর্শকদের অভূতপূর্ব ও ইতিবাচক সাড়ার কারণে এর পর্বসংখ্যা বাড়িয়ে ৪২টি করা হয়েছে।

নিজের ভ্লগে সোনিয়া রাও জানান, ‘দার-ই-নিজাত’ ভক্তদের জন্য সুখবর হলো—নাটকটি এখনই শেষ হচ্ছে না, বরং এখনো বেশ কয়েকটি আকর্ষণীয় পর্ব বাকি রয়েছে। এমনকি দর্শকদের আগ্রহ ও উন্মাদনা যদি এমনভাবেই অব্যাহত থাকে, তবে ভবিষ্যতে নাটকটির পর্বসংখ্যা আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

নাটকটির জনপ্রিয়তা এতটাই আকাশচুম্বী যে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্ত রসিকতা করে বলছেন—তাঁরা চাইলে এই নাটকের ‘হাজার পর্ব’ দেখতেও রাজি! তবে এর পাশাপাশি কিছু দর্শকের মনে আশঙ্কাও রয়েছে, গল্পকে অপ্রয়োজনে দীর্ঘায়িত করলে নাটকটির মূল আকর্ষণ ও গভীরতা নষ্ট হয়ে যেতে পারে কি না।

খ্যাতিমান কথাসাহিত্যিক উমেরা আহমেদের লেখা এবং সাকিব খানের পরিচালনায় নাটকটি প্রযোজনা করেছে ‘থ্রি এস এন্টারটেইনমেন্ট’। এটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটালে প্রচারের পাশাপাশি ‘এআরওয়াই প্লাস’ অ্যাপেও নিয়মিত সম্প্রচারিত হচ্ছে।

‘দার-ই-নিজাত’ নাটকে মূলত জারিয়াব ও আবুবকরের মধ্যকার ভালোবাসা এবং তাঁদের জীবনের নানা ওঠানামা ও পরিবর্তনের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। এর কেন্দ্রীয় চরিত্র আবু বকর ও জারিয়াবের ভূমিকায় অভিনয় করছেন যথাক্রমে শেহরিয়ার মুনাওয়ার এবং দুরে ফিশান সেলিম। সামনের পর্বগুলোতে গল্পে আরও কী কী চমক ও নাটকীয় মোড় অপেক্ষা করছে, তা দেখার জন্য এখন মুখিয়ে আছেন দর্শকেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ