1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ২ বিদেশি পিস্তল, ৪ ম্যাগাজিন ও গুলি উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। আজ শনিবার রাত ৭টা ৩৫ মিনিটে মধুগ্রাম বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান চালায়।

মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় টহলদল সীমান্ত এলাকায় এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি হাতে থাকা ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।

পরে ব্যাগটি খুলে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ছাগলনাইয়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ফেনী বিজিবি ব্যাটালিয়ন-৪ এর অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক, সজাগ, দৃঢ়, সদা প্রস্তুত ও অঙ্গীকারবদ্ধ। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের সার্বিক নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষায় ফেনী ব্যাটালিয়ন সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক আরও বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ