1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের মোট বাণিজ্যঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার, সবচেয়ে বেশি ভারতের সঙ্গে ইশতেহার চান চা শ্রমিকরা, প্রতিশ্রুতি দিতে প্রস্তুত নন প্রার্থীরা গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ গোপালগঞ্জে জননিরাপত্তায় দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন মারা গেছেন প্রবীণ তেলুগু অভিনেতা গিরি বাবু দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে! মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি দুবাইফেরত যাত্রীর পায়ুপথে এক হালি ডিম্বাকৃতি সোনা, অন্তর্বাসে পেস্ট তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের ১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন

মিমি চক্রবর্তীর বিয়ের কার্ড: বর-কনের সঙ্গে জায়গা পেল কারা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

আগামী ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে পারেন মিমি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

প্রকাশ্যে এসেছে পশ্চিমবঙ্গের নায়িকা মিমি চক্রবর্তীর বিয়ের কার্ড। তাতে রয়েছে অন্যরকম চমক।

অভিনেত্রীর সোশাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই পোষ্যদের সঙ্গে তার নানা মুহূর্তের ছবি দেখা যায়। কখনও তাদের নিয়ে ছুটির দিন কাটানো, কখনও জন্মদিন উদযাপন, আবার কখনও নিছক আদর-যত্ন। পোষ্যদের নিজের পরিবারের সদস্যের মতোই আগলে রাখেন অভিনেত্রী। সেই ভালোবাসারই প্রতিফলন দেখা গেল বিয়ের কার্ডে।

আমন্ত্রণপত্রের নকশায় রয়েছে বর-কনের প্রতীকী ছবি। আর তাদের সঙ্গে রয়েছে মিমির তিন পোষ্যও। তবে এই কার্ডটি মূল বিয়ের অনুষ্ঠানের, নাকি রিসেপশনের আমন্ত্রণপত্র, তা এখনও পরিষ্কার নয়।

সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ জানিয়েছে আগামী ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে পারেন মিমি। চলতি মাসে ঘরোয়া পরিসরে বাগদান বা বিয়ের আইনি পর্ব মিটতে পারে। এরপর ডিসেম্বরের শুরুতে উত্তরবঙ্গের কালিম্পংয়ে বসবে মূল বিয়ের আসর।

দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতেই পাহাড়ের কোলে বিয়ের অনুষ্ঠান সারতে চান অভিনেত্রী। পরে কলকাতায় ফিরে সিনেমা ইন্ডাস্ট্রির বন্ধু, সহকর্মী ও পরিচিতদের জন্য বড় করে রিসেপশনের আয়োজন হতে পারে।

পাত্রের পরিচয় নিয়েও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন ও ঘনিষ্ঠজনেরা বলছেন, সিদ্ধার্থ দত্ত নামে এক ব্যক্তির সঙ্গে বেশ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন মিমি। তিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন।

মিমির প্রেমজীবন নিয়ে অবশ্য এর আগে কম আলোচনা হয়নি। সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন শোনা গেলেও মিমি নিজে সেগুলোকে কখনো বিশেষ গুরুত্ব দেননি।

কয়েক বছর আগে বিয়ে নিয়ে প্রশ্নের উত্তরে মিমি জানিয়েছিলেন, বিয়ে করতে হলে আগে তো পাত্র খুঁজতে হবে, তার জন্য দেখাসাক্ষাৎও করতে হবে—সেটুকু করার সময়ও নাকি তার হাতে নেই।

২০১০ ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রটি করার পর মিমি রাতারাতি জনপ্রিয়তা পান।

পরে ২০১২ ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর ‘বোঝে না সে বোঝে না’, তারপর থেকে একের পর একে বাণিজ্যিক ধারার সিনেমা করে যাচ্ছেন মিমি।

এবারের দুর্গাপূজায় মুক্তি পেয়েছে মিমির সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’; পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়।

সিনেমায় আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে সুমিত্রার চরিত্রে দেখা গেছে তাকে।

ভোক্তা-অধিকার আইনের খসড়া: নিরাপত্তার প্রশ্নে চারটি বড় ফাঁক

ডায়াবেটিসের অদৃশ্য বিপদ: জানি না, জানলেও মানি না

ট্রাম্প-নেতানিয়াহু অক্ষে ধাক্কা: মার্কিন রাজনীতি কি ইসরায়েলকে বদলাবে?

গ্রাম থেকে ভেসে আসে কৃষকের দীর্ঘশ্বাস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ