1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার বাংলাদেশ-পাকিস্তান সাফ সেমিফাইনাল: পরিসংখ্যান কী বলছে ১১ দলীয় ঐক্য: ২১ নভেম্বরের ঢাকা-সিলেট লংমার্চ স্থগিত পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে সিলেট বিভাগে হামের লক্ষণ নিয়ে তরুণের মৃত্যু সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার এবার জাতীয় ক্রিকেট লিগে বল টেম্পারিংয়ের অভিযোগ দে মিগেলের মৃত‍্যুর পর ১২ ম‍্যাচ নিষিদ্ধ ওউনো ১৫ বছরে অধিনায়কত্ব করে সুরিয়াভানশির বিশ্ব রেকর্ড

বাংলাদেশ-পাকিস্তান সাফ সেমিফাইনাল: পরিসংখ্যান কী বলছে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

২৩ বছরের আক্ষেপ ঘুচিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার একধাপ দূরে বাংলাদেশ। সেজন্য সেমিফাইনালে টপকাতে হবে পাকিস্তান বাধা। ২১ বছর আগের সুখস্মৃতি আবারও ফিরিয়ে আনতে পারবে বাংলাদেশ? ২০০৫ সালে সাফের সেমিতে করাচিতে পাকিস্তানেকে হারিয়ে ফাইনালে উঠেছিল লাল-সবুজরা। সেমির আগে দেখে নেয়া যাক দুদেশের মুখোমুখি হওয়ার ইতিহাস। পরিসংখ্যান বলছে এগিয়ে লাল-সবুজদের দল। তবে এই পাকিস্তানও বেশ ভিন্ন। তাদের আছে একাধিক বংশোদ্ভূত খেলোয়াড়, যারা ইউরোপ-অস্ট্রেলিয়ার ক্লাবে খেলেন। অন্যদিকে পিছিয়ে নেই থমাস ডুলির শিষ্যরাও, হামজা চৌধুরী, ফারহান আলি ওয়াহিদ, শমিত সোমরা আছেন। ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট কাটার লড়াই শুরু রাতে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় সাফের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশের মাঠে কখনও জিততে পারেনি পাকিস্তান। আগে সাফের সেমিতে এক দেখায়, ২০০৫ সালে করাচিতে আলফাজ-কাঞ্চনদের বিপক্ষে হেরেছিল পাকিস্তান। ১৯৮২ সালের পর থেকে ১৮ বার মুখোমুখি হয়েছে দুদল। ৭ বার জিতেছে বাংলাদেশ, ৬ বার পাকিস্তান। ৫ বার ড্র হয়েছে। শেষ ১০ দেখায় বেশ এগিয়ে বাংলাদেশ। লাল-সবুজদের ৪ জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে কেবল ১ ম্যাচ, ২০১৩ সালের সাফের গ্রুপপর্বে। ৫টি ড্র হয়েছে দুদলের। সাফে দুদলের দেখা হয়েছে ৭ বার। বাংলাদেশ জিতেছে ৩ বার, পাকিস্তান ২ বার, ড্র ২টি। এই টুর্নামেন্টে দুদলের সর্বশেষ দেখা ২০১৮ সালে। গ্রুপপর্বের সেই ম্যাচে তপু বর্মণের একমাত্র গোলে জিতেছিল জেমি ডের শিষ্যরা। চতুর্থবারের মতো, ২১ বছর পর আবারও সাফের ফাইনালের অপেক্ষায় বাংলাদেশ। আর ফাইনালে প্রথমবার যেতে চেষ্টায় পাকিস্তান। বাংলাদেশ-পাকিস্তান দুদলের সাম্প্রতিক সাফল্যের পিছে আছে বংশোদ্ভূত খেলোয়াড়দের ভূমিকা। লাল-সবুজ জার্সিতে যেমন আছেন হামজা, ফারহান, শমিত, তারিক কাজি, জামাল ভুঁইয়া, জিদান আলেক্সান্ডার ইউসুফ, জায়ান আহমেদ, শুকি ইতোফুসা, কাজিম শাহ, ফাহমিদুল ইসলামরা। পাকিস্তানেও আছেন ইউসুফ বাট, আব্দুল্লাহ ইকবাল, হ্যারিস জেব, আদিল নবী, আব্দুল আরশাদ, আলী খান, উমার নাওয়াজ, মিকেল আব্দুলার মতো বংশোদ্ভূত খেলোয়াড়রা। যারা খেলেন ইউরোপের বিভিন্ন ক্লাবে এবং একজন খেলেন অস্ট্রেলিয়ার ক্লাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ