1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে সিলেট বিভাগে হামের লক্ষণ নিয়ে তরুণের মৃত্যু সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার এবার জাতীয় ক্রিকেট লিগে বল টেম্পারিংয়ের অভিযোগ দে মিগেলের মৃত‍্যুর পর ১২ ম‍্যাচ নিষিদ্ধ ওউনো ১৫ বছরে অধিনায়কত্ব করে সুরিয়াভানশির বিশ্ব রেকর্ড শেখ হাসিনা আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে আসবেন: আইনমন্ত্রী ‘অট্যর সিনেমা’ কি চলচ্চিত্রের সৃজনশীল স্বাধীনতা সীমিত করে? জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা জরুরি : মিন্টু ধামরাইয়ে জাতীয় ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি

এবার জাতীয় ক্রিকেট লিগে বল টেম্পারিংয়ের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

বাংলাদেশের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশ প্রতিযোগিতায় বল টেম্পারিংয়ের গুরুতর অভিযোগ উঠেছে। বলের কন্ডিশন পরিবর্তন করে রিভার্স সুইং আদায়ের জন্য খেলোয়াড়রা ভেসলিন ব্যবহার করছেন বলে দাবি করেছে ঢাকা বিভাগ দ্বিতীয় একাদশের কর্মকর্তারা। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

পূর্বাচলে অনুষ্ঠিত ফাইনালে খুলনা বিভাগ দ্বিতীয় একাদশকে ইনিংস ও ৩৫ রানে হারিয়ে শিরোপা জেতে ঢাকা বিভাগ দ্বিতীয় একাদশ। ম্যাচ শেষে বল টেম্পারিংয়ের অভিযোগ সামনে এনে নতুন বিতর্কের জন্ম দেন ঢাকা দলের কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বিভাগের এক কর্মকর্তা ক্রিকবাজকে জানান, খেলোয়াড়রা আঙুলের ফাঁকে ভেসলিন লুকিয়ে রেখে বলের কন্ডিশন পরিবর্তনের চেষ্টা করেন। ফলে কে বা কারা এই অনিয়মে জড়িত, তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

ওই কর্মকর্তার দাবি, ভেসলিন ব্যবহারের ফলে বলের ওজন ও গতিপথে পরিবর্তন আসে, যা রিভার্স সুইং এবং স্কিড পেতে সহায়তা করে। তার অভিযোগ, খুলনা বিভাগের খেলোয়াড়রা চুলে ও হাতে ভেসলিন ব্যবহার করে সেখান থেকে বলে ঘষতেন।

তিনি আরও দাবি করেন, বিষয়টি আম্পায়ারদের একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি গন্ধহীন ভেসলিন ব্যবহার করায় বিষয়টি শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে।

তবে ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির কাছে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি।

এনসিএলের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের দাবি, দলগুলোর পক্ষ থেকে মৌখিকভাবে বিষয়টি জানানো হলেও আম্পায়াররা এ নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেননি। ফলে ঘরোয়া ক্রিকেটে বলের কন্ডিশন পরিবর্তনে ভেসলিন ব্যবহারের অভিযোগ ক্রমেই আলোচনায় আসছে।

এখন দেখার বিষয়, অভিযোগের সত্যতা যাচাইয়ে বিসিবি কোনো তদন্ত বা প্রয়োজনীয় পদক্ষেপ নেয় কি না। একই সঙ্গে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার সুনাম রক্ষায় কর্তৃপক্ষ কী ভূমিকা রাখে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ