1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

চীনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-শি জিনপিং

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের শীর্ষ নেতৃত্বের এক বৈঠক। আগামী ১৯ নভেম্বর চীনের শেনঝেন শহরে ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি নর্থ কোরিয়া ও ইরানের পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে। এর আগে ট্রাম্প নিজেই পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথা প্রকাশ করেছিলেন। সপ্তাহের শুরুতে সাংবাদিকদের তিনি বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই নেতার সঙ্গে আলোচনা করবেন। শুক্রবার (১৩ নভেম্বর) ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে সম্ভাব্য বৈঠককে ঐতিহাসিক বলে উল্লেখ করেন হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস। তিনি জানান, ট্রাম্প বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়টি নিয়ে আলোচনা করতে আগ্রহী। তার মতে, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, তিন নেতার এই আলোচনার পর কোনো চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নেই। ইরান পরিস্থিতি আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার সম্ভাবনা কম। হোয়াইট হাউসের মুখপাত্র জানান, ২১ সদস্যের অংশগ্রহণে দুই দিনব্যাপী এপেক সম্মেলনে যোগ দিতে আগামী বুধবার গভীর রাতে শেনঝেনে পৌঁছাবেন ট্রাম্প। বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে দুই নেতার চতুর্থ বৈঠক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ